প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৩:৩১ পিএম

ঢাকার কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় আগুনে একজনের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার নারিকেল বাগ এলাকায় কারখানাটিতে আগুন লাগে। প্রাথমিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া বিভাগের কর্মকর্তা তালহা বীন জসিম জানান, দুপুর ১২টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ১২টা ৩২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রথমে পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও তিনটি ইউনিট যোগ দেয়। মোট আটটি ইউনিটের চেষ্টায় দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এদিকে, আগুনে দগ্ধ মো. মানিক (৪৫) নামের একজনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাঁর শরীরের শতভাগ পুড়ে গেছে বলে জানা গেছে।
স্বদেশ প্রতিদিন/এস পি