সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ঈদগাহ ও কবরস্থানের পাশে ডাম্পিং স্টেশন নির্মাণের প্রতিবাদ      ● বালিয়াকান্দিতে মাদক ব্যবসায়ী আখ্যা দেওয়ার অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন      ● শিবপুরে মাদকবিরোধী মোবাইল কোর্ট: ১ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড      ● বাবা নেই, মা-ও ছেড়ে গেছেন: অসহায় দুই এতিম শিশুর পাশে ‘স্বচ্ছতা গ্রুপ’      ● পাংশায় কাজী আব্দুল মাজেদ একাডেমির নতুন ভবনের নির্মাণকাজ উদ্বোধন      ● চুয়াডাঙ্গায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষা স্থগিত      ● বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে: তারো আসো      ● পাইকগাছায় ভাঙা ঘরে মানবেতর জীবন কাটছে বৃদ্ধ সাকাত-আনোয়ারা দম্পতির      ● মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী এলিজা জামান      ● নরসিংদীর পলাশে দেশের সর্ববৃহৎ দাবিকৃত ১৮ ফুটের লক্ষ্মী প্রতিমা, দেখতে দর্শনার্থীদের ভিড়      ● সরকার অনুমতি দিলে ক্রসফায়ারেও পিছপা হবে না পুলিশ: আইজিপি      ● বোকামি করে রিয়ালের কাছে হেরেছে বার্সা: পেদ্রি      
ঈদগাহ ও কবরস্থানের পাশে ডাম্পিং স্টেশন নির্মাণের প্রতিবাদ
প্রতিনিধি, নারায়ণগঞ্জ (উত্তর)
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৩:২০ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার ৪নং ওয়ার্ডের রাইজদিয়া গ্রামে ঈদগাহ ময়দান ও কবরস্থানের পাশে ময়লা-আবর্জনা ফেলার ডাম্পিং স্টেশন নির্মাণের উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন এলাকাবাসী।
সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় রাইজদিয়া ঈদগাহ ময়দান ও কবরস্থানসংলগ্ন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এতে স্থানীয় বাসিন্দারা অংশ নিয়ে প্রস্তাবিত স্থানে ডাম্পিং স্টেশন নির্মাণের উদ্যোগের প্রতিবাদ জানান।
সোনারগাঁ পৌরসভার ৪নং ওয়ার্ড ও রাইজদিয়া গ্রামের সর্বস্তরের জনগণের উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

মানববন্ধনে রাইজদিয়া ঈদগাহ, কবরস্থান ও মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোক্তার হোসেন বলেন, ঈদগাহ ও কবরস্থানের পাশে ডাম্পিং স্টেশন নির্মাণের উদ্যোগ গ্রামবাসী মেনে নেবে না। আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানাই। এখানে ঈদের নামাজ, জানাজার নামাজ ও কবর জিয়ারত করা হয়। তাই ধর্মীয় স্থানের পাশে ডাম্পিং স্টেশন নির্মাণ না করে অন্য উপযুক্ত স্থানে তা স্থাপনের উদ্যোগ নেওয়া হোক।

সোনারগাঁ পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম,পৌরসভার ৫নং ওয়ার্ডে বেশ কিছু খাসজমি পড়ে রয়েছে। আমিনপুর মাঠের পাশে, ব্রিজের পাশে এবং সোনারগাঁ পৌরসভার কাছাকাছি সরকারি খাসজমি রয়েছে। এসব জায়গার মধ্যে উপযুক্ত কোনো স্থানে ডাম্পিং স্টেশন নির্মাণ করা হলে ভালো হবে। 
হাজী বাড়ি জামে মসজিদের সভাপতি হাজী ইসমাইল হোসেন বলেন, রাইজদিয়া গ্রামে একটি ঈদগাহ ও গোরস্থান রয়েছে। এর পাশেই সরকারি জায়গায় ময়লা-আবর্জনা ফেলার ডাম্পিং স্টেশন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। গ্রামবাসীর পক্ষ থেকে এ উদ্যোগের তীব্র নিন্দা জানাই। এখানে যাতে ডাম্পিং স্টেশন নির্মাণ করা না হয়, সে জন্য এলাকাবাসীকে ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক আসিফ আল জিনাত বলেন, সোনারগাঁ পৌরসভায় বর্তমানে নির্দিষ্ট কোনো ডাম্পিং স্টেশন নেই। রাইজদিয়া এলাকার বাসিন্দারা মানববন্ধনের মাধ্যমে তাঁদের আপত্তি ও উদ্বেগের বিষয়টি জানিয়েছেন।  এ বিষয়ে কী করা যায়, তা পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  সোনারগাঁ   নারায়ণগঞ্জ   রাইজদিয়া   ডাম্পিং স্টেশন   মানববন্ধন   এলাকাবাসীর প্রতিবাদ   কবরস্থান   ঈদগাহ ময়দান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close