বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ইশরাককে নিয়ে প্রিন্স মাহমুদের আবেগঘন বার্তা      ● আলিফ হত্যাকারীদের ফাসির দাবিতে মানববন্ধন      ● সাজেক সড়কে অবরোধ ঘিরে সংঘর্ষ, নিরাপদে সরানো হলো পর্যটকদের      ● ‘কোনো কিছুর প্রয়োজন হলে জানিও’, আহত ভক্তকে জ্যাকি শ্রফ      ● মাদকের চালান দেখে ফেলায় ক্ষুব্ধ?      ● পেচারদ্বীপে মৃত্যুর মিছিল, প্রাণ গেল ৪ পর্যটকের      ● শারদীয় দূর্গোৎসবের প্রতিমা বিসর্জন সম্পন্ন      ● শীতের আগাম সবজি তবু স্বস্তি নেই       ● সুস্থ থাকতে দৈনন্দিন অভ্যাসে আনুন পরিবর্তন      ● চিকিৎসাসেবা বাড়ানোর দাবি স্থানীয়দের      ● মৌসুমি রোগের প্রকোপ, সতর্ক থাকার পরামর্শ      ● ব্যবসা-বাণিজ্যে গতি ফেরাতে বাড়ছে প্রত্যাশা      
ইশরাককে নিয়ে প্রিন্স মাহমুদের আবেগঘন বার্তা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ২:৩৫ পিএম

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগের পর তাঁকে নিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন গীতিকার, সংগীত পরিচালক ও সংগীতশিল্পী প্রিন্স মাহমুদ। ইশরাকের ভুলত্রুটি থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে পরিণত ও দূরদর্শী রাজনৈতিক নেতা হয়ে ওঠার প্রত্যাশা জানিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে প্রিন্স মাহমুদ লিখেছেন, ‘খোকা ভাইয়ের (ইশরাকের বাবা সাবেক বিএনপি নেতা সাদেক হোসেন খোকা) ছেলে— ‘রক্তের সাথে রক্তের টান’ থাকবেই। ধমনিতে বইছে দায়বদ্ধতা। বাবার আদরে মানুষ; বাবা নেই, ভুলত্রুটি হবে। কিন্তু এ অভিজ্ঞতাই তাকে ভুলগুলো শুধরে একদিন মূলধারার, পরিণত ও দূরদর্শী এক আধুনিক নেতায় রূপান্তরিত করবে। রক্তের উত্তরাধিকার বৃথা যায় না।’ তিনি আরও লেখেন, ‘রাজপথের ভুলগুলো সবসময় ব্যর্থতা না; বরং একজন খাঁটি নেতা হয়ে ওঠার পাঠশালা। সংকটকালে ইশরাককে পাশে পাওয়া যায়। তবে আর ভুল না হোক।’

সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দেন ইশরাক হোসেন। পরে রাষ্ট্রপতি তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেন। মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  প্রিন্স মাহমুদ   ইশরাক হোসেন   সাদেক হোসেন খোকা   প্রতিমন্ত্রীর পদত্যাগ   মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়   বিএনপি   রাজনৈতিক নেতৃত্ব   বিনোদন সংবাদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close