সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● বাবা নেই, মা-ও ছেড়ে গেছেন: অসহায় দুই এতিম শিশুর পাশে ‘স্বচ্ছতা গ্রুপ’      ● পাংশায় কাজী আব্দুল মাজেদ একাডেমির নতুন ভবনের নির্মাণকাজ উদ্বোধন      ● চুয়াডাঙ্গায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষা স্থগিত      ● বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে: তারো আসো      ● পাইকগাছায় ভাঙা ঘরে মানবেতর জীবন কাটছে বৃদ্ধ সাকাত-আনোয়ারা দম্পতির      ● মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী এলিজা জামান      ● নরসিংদীর পলাশে দেশের সর্ববৃহৎ দাবিকৃত ১৮ ফুটের লক্ষ্মী প্রতিমা, দেখতে দর্শনার্থীদের ভিড়      ● সরকার অনুমতি দিলে ক্রসফায়ারেও পিছপা হবে না পুলিশ: আইজিপি      ● বোকামি করে রিয়ালের কাছে হেরেছে বার্সা: পেদ্রি      ● বিগ ব্যাশে এবার দুই বাংলাদেশি, মুস্তাফিজের নতুন ঠিকানা রেনেগেডস      ● ঘূর্ণিঝড় ‘অর্ণব’ সৃষ্টি, বুধবার ভারতের উপকূলে আঘাতের শঙ্কা      ● পদ্মা সেতুর নিরাপত্তা নিশ্চিত করতে হাইকোর্টে আবেদন      
বাবা নেই, মা-ও ছেড়ে গেছেন: অসহায় দুই এতিম শিশুর পাশে ‘স্বচ্ছতা গ্রুপ’
প্রতিনিধি, মাধবপুর (হবিগঞ্জ)
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৩:০৩ পিএম

দীর্ঘদিন রোগে ভুগে বাবা মারা গেছেন। স্বামীর মৃত্যুর পর দুই সন্তানকে ফেলেই অন্যত্র চলে গেছেন মা। অসহায়, মাতৃহীন এই দুই শিশুর আশ্রয় এখন তাদের বৃদ্ধ দাদীর জরাজীর্ণ আঁচল। নুন আনতে পান্তা ফুরানো সংসারে দুই নাতির লালন-পালন ও পড়াশোনার ভবিষ্যৎ নিয়ে যখন তীব্র অন্ধকারে দিন কাটছিল বৃদ্ধা দাদীর, ঠিক তখনই মানবিকতার আলো নিয়ে পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বচ্ছতা গ্রুপ’। হবিগঞ্জের মাধবপুর উপজেলার হালুয়াপাড়া গ্রামের এই অসহায় পরিবারের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে তারা।

অরাজনৈতিক সংগঠন স্বচ্ছতা গ্রুপ  ধারাবাহিক মানবিক কার্যক্রমের ১০৯তম আয়োজন হিসেবে শুক্রবার  বিকেলে হালুয়াপাড়া বাজারে এতিম দুই শিশুর পরিবারের হাতে নগদ ২৪,৫০০ টাকা আর্থিক সহায়তা তুলে দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হালুয়াপাড়া গ্রামের বাসিন্দা অলি মিয়া দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা যান। বাবার মৃত্যুর পর দুই সন্তানকে রেখে মা জুলেখাও অন্যত্র চলে যান। এরপর থেকেই চরম আর্থিক অনটনে শিশু দুটি তাদের বৃদ্ধ দাদীর তত্ত্বাবধানে রয়েছে। বয়স্ক ও নিরূপায় দাদী নাতিদের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে ও তাদের ভবিষ্যৎ গড়তে দিশেহারা হয়ে পড়েছিলেন।

অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে স্বচ্ছতা গ্রুপের সদস্য মো. লোকমান মিয়ার সভাপতিত্বে এবং আল আমিন ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. মোজাম্মেল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মাসুম বিল্লাহ সানি, বর্তমান মেম্বার আ. আহাদ সুনর, সৈয়দ মিয়া, মাহবুবুর রহমান, হাফেজ মহিন উদ্দিন খান শাহীন ও মোবারক প্রমুখ।

অনুচ্ছদে আরও উপস্থিত ছিলেন স্বচ্ছতা গ্রুপের সম্মানিত সদস্য শফিকুল ইসলাম ডালিম, হাজী রাসেল আহমেদ, সাংবাদিক শেখ ইমন আহমেদ, সাব্বির হাসান ও সিদ্দিক মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্বচ্ছতা গ্রুপের সদস্যরা বলেন, “অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মানুষের মুখে একটুখানি হাসি ফোটানো এবং বিপদে পড়া পরিবারগুলোর পাশে থেকে সাহস জোগানোর লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।

ভবিষ্যতেও এই দুই এতিম শিশুর মতো অসহায়দের পাশে আমাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে।”
স্বচ্ছতা গ্রুপের এই অনন্য মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, সমাজের বিত্তবান ও বিভিন্ন সামাজিক সংগঠন যদি এভাবেই বুক ভরা ভালোবাসা নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ায়, তবে কোনো শিশুই আর অবহেলিত থাকবে না, প্রতিটি সুবিধাবঞ্চিত পরিবার খুঁজে পাবে নতুন করে বাঁচার স্বপ্ন।






স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  মাধবপুর   হবিগঞ্জ   স্বচ্ছতা গ্রুপ   এতিম শিশু   মানবিক সহায়তা   সমাজসেবা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close