প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৩:১৫ পিএম

রাজবাড়ীর বালিয়াকান্দিতে রাজনৈতিক প্রতিহিংসার কারণে মাদক ব্যবসায়ী আখ্যা দিয়ে হেয়প্রতিপন্ন করার অভিযোগের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সকালে বালিয়াকান্দি উপজেলা পরিষদ চত্বরের সামনে চরফরিদপুর এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বহরপুর ইউনিয়নের চরফরিদপুর গ্রামের কালাম ভূয়ার ছেলে অপু ভূঁইয়াকে মাদক ব্যবসায়ী আখ্যা দিয়ে অপপ্রচার চালানোর প্রতিবাদ জানানো হয়।
মানববন্ধনের বক্তব্যে ভুক্তভোগী অপু ভূঁইয়ার বোন আফরোজা পারভীন। তিনি বলেন, “আমার ভাই মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় একটি মহল তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে অপপ্রচার চালাচ্ছে। আমরা এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এ সময় আরও বক্তব্য রাখেন লিটন শেখ, মর্জিনা খাতুন, সোহেল শেখ ও মোঃ খোরশেদসহ স্থানীয়রা। এসময় এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/এস পি