প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৩:১২ পিএম

নরসিংদীর শিবপুর উপজেলায় জনশৃঙ্খলা রক্ষা, মাদকদ্রব্যের অপব্যবহার প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এক বিশেষ মাদকবিরোধী মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালিত হয়েছে।
আজ সোমবার (২৬ অক্টোবর) উপজেলার পুটিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী অরুন শাহর মাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং শিবপুর মডেল থানা পুলিশের যৌথ সহযোগিতায় ও প্রসিকিউশনে উপজেলা প্রশাসন এ মোবাইল কোর্ট পরিচালনা করে।
অভিযান পরিচালনাকালে মাদকদ্রব্য আইন লঙ্ঘনের দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় অপরাধী সাব্যস্ত করে ১ (এক) জনকে ১০০ (একশত) টাকা অর্থদণ্ড এবং ২ (দুই) মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
শিবপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এলাকায় মাদকের বিস্তার রোধ, যুবসমাজকে মাদকমুক্ত রাখা এবং সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখতে শিবপুর উপজেলা প্রশাসনের এ ধরনের প্রতিরোধমূলক অভিযান অব্যাহত থাকবে।
স্বদেশ প্রতিদিন/এস পি