| শিরোনাম: |

ফিলিস্তিনের ঐতিহাসিক আল-আকসা মসজিদের খতিব শেখ খালেদ আবু জুমআকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। কী কারণে তাঁকে আটক করা হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা দেয়নি ইসরায়েলি কর্তৃপক্ষ।
শুক্রবার জুমার নামাজ পরিচালনার পরপরই তাঁকে আটক করা হয় বলে জানিয়েছে জেরুজালেম গভর্নরেটের মিডিয়া অফিস।
প্রতিবেদনে বলা হয়, আল-আকসা মসজিদে জুমার নামাজ শেষ হওয়ার পর ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্যরা শেখ খালেদ আবু জুমআকে ঘিরে ধরে আটক করে নিয়ে যায়। তবে তাঁর আটকের কারণ সম্পর্কে ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা নির্দিষ্ট অভিযোগ জানানো হয়নি।
উল্লেখ্য, জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ফিলিস্তিনি মুসল্লি ও ধর্মীয় ব্যক্তিত্বদের ওপর ইসরায়েলি বাহিনীর কড়াকড়ি এবং নিয়মিত আটকের ঘটনায় দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক পরিসরে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ