রবিবার ● ২৫ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● বাসসের পরিচালনা পর্ষদে স্থান পাওয়ায় রূপম রাজ্জাককে সংবর্ধনা      ● ২৫ অক্টোবর: ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ২৪ হাজার টাকা      ● ছুটি শেষে চেনা রূপে ঢাকা, সড়কে যানজট      ● যুদ্ধের শঙ্কায় অস্থির আন্তর্জাতিক অঙ্গন      ● গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসছে, নজর সবার      ● নতুন সিদ্ধান্ত ঘিরে রাজনীতিতে তোলপাড়      ● জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান      ● অগ্রিম বুকিংয়েই বাজিমাতের ইঙ্গিত ‘রামায়ণ’-এর      ● সালাদ থেকে রান্না—ক্যাপসিকাম খাওয়ার ৮ স্বাস্থ্যগুণ      ● ১৩ ইভেন্ট নিয়ে গুলশান ইয়ুথ ক্লাবের ‘উল্লাস ২০২৬’      ● চুয়েটে ৩৩ দিনের অচলাবস্থা, অনিশ্চয়তায় ৬ হাজার শিক্ষার্থী      ● দেশীয় সংস্কৃতি ও জাতীয় পরিচয় রক্ষার আহ্বান রিজভীর      
বাসসের পরিচালনা পর্ষদে স্থান পাওয়ায় রূপম রাজ্জাককে সংবর্ধনা
প্রতিনিধি, কুড়িগ্রাম
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:০১ AM

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা পর্ষদের নবনিযুক্ত সদস্য ও কুড়িগ্রামের কৃতী সন্তান প্রকৌশলী রূপম রাজ্জাককে সংবর্ধনা দিয়েছে কুড়িগ্রাম প্রেসক্লাব।

শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় কুড়িগ্রাম প্রেসক্লাবের মিলনায়তনে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি সফি খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, সিনিয়র সাংবাদিক ও দীপ্ত টেলিভিশনের জেলা প্রতিনিধি ইউনুছ আলী, বাসসের জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম বেবু, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি আহসান হাবিব নীলু, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি ফজলে ইলাহী স্বপন, দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি রেজাউল করিম রেজা, দৈনিক জাগো বাহে পত্রিকার সম্পাদক রেজাউল করিম রেজা, সাংবাদিক শাহীন আহমেদ,এম রহমান রন্জু,ফিরোজ আলম মনু, শাহ আলম, সাংবাদিক অমিত পাল এবং এটিএন বাংলার জেলা প্রতিনিধি সাইফুল ইসলামসহ স্থানীয় সাংবাদিকেরা।

বক্তারা প্রকৌশলী রূপম রাজ্জাককে বাসসের পরিচালনা পর্ষদের সদস্য নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান। একই সঙ্গে জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ এই গণমাধ্যম প্রতিষ্ঠানে কুড়িগ্রামের একজন কৃতী সন্তানের প্রতিনিধিত্বকে জেলার জন্য সম্মান ও গর্বের বিষয় হিসেবে উল্লেখ করেন। তাঁরা আশা প্রকাশ করেন, তাঁর অভিজ্ঞতা ও দক্ষতা দেশের সংবাদমাধ্যমের উন্নয়ন এবং সাংবাদিকতার মানোন্নয়নে ভূমিকা রাখবে।

সংবর্ধিত অতিথির বক্তব্যে প্রকৌশলী রূপম রাজ্জাক সাংবাদিকতায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তির (আইসিটি) গুরুত্ব এবং আধুনিক প্রযুক্তির বহুমুখী ব্যবহার নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, বস্তুনিষ্ঠ, নির্ভুল ও দ্রুত সংবাদ পরিবেশনে আধুনিক প্রযুক্তির ব্যবহার এখন সময়ের দাবি। ডিজিটাল যুগে তথ্যপ্রযুক্তির যথাযথ প্রয়োগের মাধ্যমে সংবাদমাধ্যমকে আরও কার্যকর, গণমুখী ও বিশ্বাসযোগ্য করে তোলা সম্ভব।

তিনি সাংবাদিকতায় প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার, তথ্যের নির্ভরযোগ্যতা নিশ্চিত করা এবং পরিবর্তনশীল গণমাধ্যমের সঙ্গে তাল মিলিয়ে চলার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কুড়িগ্রামের সন্তান হিসেবে প্রকৌশলী রূপম রাজ্জাকের এ অর্জন জেলার জন্য গৌরবের। তাঁর এই দায়িত্ব পালন জাতীয় পর্যায়ে কুড়িগ্রামের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  কুড়িগ্রাম   কুড়িগ্রাম প্রেসক্লাব   রূপম রাজ্জাক   বাসস   বাংলাদেশ সংবাদ সংস্থা   সাংবাদিকতা   তথ্যপ্রযুক্তি   গণমাধ্যম   সংবর্ধনা অনুষ্ঠান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close