শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● নাগরিকদের ঘরে তিন দিনের খাবার-পানি রাখতে বলল যুক্তরাজ্য      ● দক্ষিণ প্রশান্ত মহাসাগরে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প      ● ছুটির আমেজে ঢিলেঢালা রাজধানীর বাজার      ● সিংড়ায় সার সরবরাহ নিশ্চিত করতে মতবিনিময়      ● মহা-রূপান্তরের পথে মোংলা বন্দর      ● বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১১৬ ডলার      ● বাউফলে হাত-পা বাঁধা অর্ধগলিত লাশ উদ্ধার, শরীরে বাঁধা ছিল ১৬টি ইট      ● খাগড়াছড়িতে চোরাগুপ্তা পিকেটিং,উত্তাপহীন সড়ক      ● ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম      ● ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬      ● আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন গড়তে চান মোতাহার হোসেন      ● পরোয়ানাভুক্ত মাদক কারবারি রহিম গ্রেফতার       
নাগরিকদের ঘরে তিন দিনের খাবার-পানি রাখতে বলল যুক্তরাজ্য
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১১:৪৮ AM

জরুরি পরিস্থিতি মোকাবিলায় নাগরিকদের ঘরে অন্তত তিন দিনের খাবার ও পানির মজুত রাখার পরামর্শ দিয়েছে যুক্তরাজ্য সরকার। সাইবার নিরাপত্তা সংকট, তীব্র গরম, খরা ও দাবানলের মতো ঝুঁকির কথা বিবেচনায় নিয়ে শুক্রবার (২৩ অক্টোবর) এ পরামর্শ দেওয়া হয়। সরকারের ‘বি রেডি’ বা ‘প্রস্তুত থাকুন’ কর্মসূচির আওতায় দীর্ঘদিন সংরক্ষণ করা যায় এমন খাবার ও বোতলজাত পানি ঘরে রাখার কথা বলা হয়েছে।

সম্প্রতি পিএইচপি প্রোগ্রামের একটি নিরাপত্তা ত্রুটি প্রকাশের পর বিশ্বজুড়ে বিভিন্ন সরকার ও প্রতিষ্ঠান নিজেদের প্রযুক্তিব্যবস্থা সুরক্ষিত করতে তৎপর হয়েছে। ওই ত্রুটির কারণে কিছু অনলাইন সেবা বন্ধ হওয়ার পাশাপাশি ব্যাপক হ্যাকিংয়ের চেষ্টা শুরু হয়। ঘটনাটিকে সাম্প্রতিক বছরগুলোর অন্যতম বড় সাইবার নিরাপত্তা সংকট হিসেবে দেখা হচ্ছে।

দাবানল মোকাবিলায় সরকারের উদ্যোগ নিয়ে আয়োজিত এক বৈঠকে প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম বলেন, জরুরি পরিস্থিতি মোকাবিলায় অতীতে যুক্তরাজ্যকে প্রায়ই পিছিয়ে থেকে কাজ করতে হয়েছে। এখন থেকে আগাম প্রস্তুতি বাড়াতে হবে। দাবানল মোকাবিলায় সামরিক উড়োজাহাজ ব্যবহারের পরিকল্পনাসহ নতুন কর্মপরিকল্পনাও ঘোষণা করেছে সরকার।

প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে প্রচলিত নিরাপত্তাব্যবস্থার দুর্বলতা শনাক্ত করা সহজ হচ্ছে। ফলে সাইবার হামলার ঘটনা আরও বাড়তে পারে। শত্রুভাবাপন্ন রাষ্ট্র, সংঘবদ্ধ অপরাধী চক্র ও জলবায়ু পরিবর্তন থেকেও নিরাপত্তাঝুঁকি বাড়ছে বলে তিনি উল্লেখ করেন। গত বছর ইউরোপীয় কমিশনও ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদের খাবার, পানি, নগদ অর্থ ও পাওয়ার ব্যাংকসহ অন্তত ৭২ ঘণ্টার জরুরি সরঞ্জাম প্রস্তুত রাখার পরামর্শ দিয়েছিল।






স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  যুক্তরাজ্য   জরুরি প্রস্তুতি   সাইবার হামলা   সাইবার নিরাপত্তা   জলবায়ু পরিবর্তন   দাবানল   কৃত্রিম বুদ্ধিমত্তা   অ্যান্ডি বার্নহাম   আন্তর্জাতিক সংবাদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close