শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁওয়ে ২০টি পূজা মন্ডপে পূজার আয়োজন      ● অটোরিকশা ভাড়া নিয়ে চালক কে খুন ২০ দিন পর পিবিআইয়ের জালে ২আসামী      ● দেশের মৎস্য সম্পদের উন্নয়নে ভূমিকা রাখছে 'সাগর ফিশিং'      ● কুমিল্লায় যুবদল নেতা কাউছারকে কুপিয়ে হত্যা      ● ডেঙ্গুর ভ্যাকসিন আনতে উদ্যোগ নেওয়া হবে: ডিএসসিসি প্রশাসক      ● যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৭      ● ​ফরিদপুর থানায় পুলিশের অভিযানে ১৫৫ পিস ইয়াবা, ৫৫০ গ্রাম গাঁজাসহ ৫ জন গ্রেপ্তার      ● মোংলায় সড়ক দুর্ঘটনায় অন্তঃসত্ত্বা নারী শ্রমিক নিহত       ● চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয়ে বিদায়ী শিক্ষকদের সংবর্ধনা      ● নোয়াখালীতে বিশ্ব এনেসথেসিয়া দিবসে র‌্যালি ও আলোচনা সভা      ● বাংলাদেশে সংখ্যাগুরু-সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি: টুকু      ● মেধাতালিকায় ২৮তম হয়েও ৪৫তম বিসিএসের গেজেটে নেই মনিরের নাম      
টপ অর্ডারে ব্যর্থতা, মিডল অর্ডারে উন্নতির ছাপ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১২:৫৭ পিএম

অস্ট্রেলিয়া সিরিজে ব্যাটিংয়ে কতটা উন্নতি জ্যোতিদের?

টি-টোয়েন্টি ফরম্যাটে টানা ব্যর্থতার মধ্যেই ওয়ানডে খেলতে নেমেছিল বাংলাদেশ নারী দল। তবে সেখানেও ইতিবাচক কোনো ফল আসেনি। অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে হতাশার বৃত্ত থেকে বেরোতে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল।

সিরিজের শেষ ওয়ানডেতে গতকাল ১৭২ রানে অলআউট হয়ে স্বাগতিকদের কাছে ৮ উইকেটের ব্যবধানে হারে বাংলাদেশ। তাতে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশের মেয়েরা। মিডল অর্ডার ব্যাটাররা নিজেদের প্রমাণ করলেও ব্যর্থ ছিলেন টপ অর্ডার ব্যাটাররা।

প্রধান কোচ ডেভিড হেম্পের চোখেও পড়েছে বিষয়টি। খুঁজছেন সমাধানের পথ। তবে মিডল অর্ডারে উন্নতির কথাও জানালেন তিনি। ঢাকা পোস্টকে এই কোচ বলেন, ‘কোনো ম্যাচের ফল আমাদের পক্ষে না থাকলেও ছোট ছোট বেশ কিছু বিষয়ে ভালো উন্নতি হয়েছে (মিডল অর্ডারে)। তবে সব সময়ই আরও কাজ করার বা গুছিয়ে নেওয়ার মতো জায়গা থাকে ব্যাটিংয়ে।’

টপ অর্ডারের ব্যর্থতা ছিল সিরিজের তিন ম্যাচেই। এ প্রসঙ্গে হেম্প বলেন, ‘ব্যাটিং গ্রুপের পরিকল্পনা হলো সব সময় রান তোলার কথা চিন্তা করা—ক্রিজে সক্রিয় থাকা। এই সিরিজে আমরা নির্দিষ্ট কিছু সময়ে এর প্রমাণ দেখেছি, তবে এটি পুরোপুরি আয়ত্ত করতে কিছুটা সময় লাগবে। আমাদের এটাও মনে রাখতে হবে যে, অস্ট্রেলিয়ার এই দলটি বিশ্বের সেরা। আইসিসি তালিকায় সেরা ১০ জনের মধ্যে তাদের তিনজন ব্যাটার এবং পাঁচজন বোলার রয়েছে। তাই এটি আমাদের জন্য খুব ভালো একটি পরীক্ষা ছিল।’




স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close