শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● অটোরিকশা ভাড়া নিয়ে চালক কে খুন ২০ দিন পর পিবিআইয়ের জালে ২আসামী      ● দেশের মৎস্য সম্পদের উন্নয়নে ভূমিকা রাখছে 'সাগর ফিশিং'      ● কুমিল্লায় যুবদল নেতা কাউছারকে কুপিয়ে হত্যা      ● ডেঙ্গুর ভ্যাকসিন আনতে উদ্যোগ নেওয়া হবে: ডিএসসিসি প্রশাসক      ● যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৭      ● ​ফরিদপুর থানায় পুলিশের অভিযানে ১৫৫ পিস ইয়াবা, ৫৫০ গ্রাম গাঁজাসহ ৫ জন গ্রেপ্তার      ● মোংলায় সড়ক দুর্ঘটনায় অন্তঃসত্ত্বা নারী শ্রমিক নিহত       ● চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয়ে বিদায়ী শিক্ষকদের সংবর্ধনা      ● নোয়াখালীতে বিশ্ব এনেসথেসিয়া দিবসে র‌্যালি ও আলোচনা সভা      ● বাংলাদেশে সংখ্যাগুরু-সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি: টুকু      ● মেধাতালিকায় ২৮তম হয়েও ৪৫তম বিসিএসের গেজেটে নেই মনিরের নাম      ● ঘুরে দাঁড়াচ্ছে রিজার্ভ, বেড়ে ৩৬.৩০ বিলিয়ন ডলার      
অটোরিকশা ভাড়া নিয়ে চালক কে খুন ২০ দিন পর পিবিআইয়ের জালে ২আসামী
নাজমুল হাসান, নরসিংদী
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৪:২১ পিএম

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রায়পুরা উপজেলার শেরপুর গ্রামের আসাদ মিয়া ওরফে এরশাদ (৩৮) এবং হাটুভাঙা গ্রামের জাহিদুল মিয়া (৩০)।

শুক্রবার (১৬ অক্টোবর) পিবিআই সূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর বিকেল সাড়ে ৩টার দিকে পলাশ উপজেলার ঘোড়াশাল বাগপাড়া বুরুজেরটেক এলাকার একটি বাড়ি থেকে আসাদ মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ১৫ অক্টোবর রাত ১২টা ১৫ মিনিটে কুমিল্লার লালমাই বাজারসংলগ্ন আইটি পার্ক এলাকা থেকে জাহিদুল মিয়াকে গ্রেপ্তার করা হয়।

পিবিআই জানায়, গত ২৫ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে চরসুবুদ্ধি এলাকার বাসিন্দা শাহআলম মিয়ার ছেলে মনির হোসেন অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়ি ফেরেনি। তার মুঠোফোনও বন্ধ পাওয়া যায়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে রায়পুরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা।

এরপর ৫ অক্টোবর সকাল ১১টার দিকে রায়পুরার আদিয়াবাদ শিকদারপাড়া সংলগ্ন একটি বিলের কচুরিপানার মধ্য থেকে মনিরের মরদেহ উদ্ধার করা হয়। স্বজনেরা মরদেহটি মনিরের বলে শনাক্ত করেন।

পিবিআইয়ের তদন্তে উঠে আসে, প্রায় দেড় লাখ টাকা মূল্যের অটোরিকশাটি ছিনতাইয়ের উদ্দেশ্যে মনিরকে তার পরিহিত প্যান্টের বেল্ট দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে মরদেহ গুম করার উদ্দেশ্যে বিলের পানিতে কচুরিপানা দিয়ে ঢেকে রাখা হয়। এ ঘটনায় ৬ অক্টোবর রায়পুরা থানায় হত্যা ও আলামত গোপনের অভিযোগে মামলা হয়।

পিবিআইয়ের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানান, আসাদ প্রথমে চরসুবুদ্ধি এলাকা থেকে মনিরের অটোরিকশাটি ভাড়া করেন। সন্ধ্যার পর জাহিদুল ওই অটোরিকশায় ওঠেন। পরে তাঁরা নির্জন বিলপাড়ে গিয়ে মনিরকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ কচুরিপানা দিয়ে ঢেকে রাখেন। এরপর অটোরিকশাটি নিয়ে যান। অটোরিকশার বিভিন্ন অংশ খুলে বিক্রি করে দেওয়া হয় বলেও জানান তাঁরা।

আসাদ মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে মনিরের অটোরিকশার চারটি ‘Gaston Plus’ ব্যাটারি উদ্ধার করে জব্দ করেছে পিবিআই।

পিবিআই নরসিংদী জেলা ইউনিটের পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেনের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক শহিদুল ইসলামের নেতৃত্বে তদন্ত পরিচালিত হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে উপপরিদর্শক (এসআই) মো. আশরাফ আলীকে নিয়োগ দেওয়া হয়েছে।

পিবিআই জানিয়েছে, অটোরিকশার অবশিষ্টাংশ উদ্ধারে অভিযান ও মামলার তদন্ত অব্যাহত রয়েছে। গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।






স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  নরসিংদী   রায়পুরা   মনির হোসেন হত্যা   অটোরিকশা ছিনতাই   পিবিআই   আসামি গ্রেপ্তার   কিশোর হত্যা মামলা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close