বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● নেটফ্লিক্সে ১ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত      ● ঢাকা থেকে সৌদির রিয়াদ-দাম্মাম রুটে ১০০ ফ্লাইট বাতিল, দুশ্চিন্তায় যাত্রীরা      ● নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম মিলবে শুক্রবার      ● আইএমএফের ঋণে শর্ত থাকবে, পূরণ করতে হবে: অর্থমন্ত্রী      ● যুবককে পিটিয়ে হত্যা, অভিযুক্ত যুবক আটক      ● স্বাস্থ্যকেন্দ্রগুলোকে ওয়ান-স্টপ সেবায় রূপান্তরের পরিকল্পনা: স্বাস্থ্যমন্ত্রী      ● ১৬ হাজার কিলোমিটার নৌপথের পূর্ণ ব্যবহার করতে চাই: শেখ রবিউল আলম      ● ৩১ পূজামণ্ডপে টিন-চাল বিতরণ      ● ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ, কারণ কী?      ● ৭ ম্যাচে ৪ সেঞ্চুরি, হোপের রেকর্ডের দিনে ভারতের হার      ● টপ অর্ডারে ব্যর্থতা, মিডল অর্ডারে উন্নতির ছাপ      ● স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমেছে      
নেটফ্লিক্সে ১ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১:২৯ পিএম

প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্মগুলোর সঙ্গে তীব্র প্রতিযোগিতা এবং ব্যবসার বৈচিত্র্য আনতে চ্যালেঞ্জের মুখে পড়ে নিজেদের মোট কর্মীবাহিনীর প্রায় ৬ শতাংশ ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। বার্তা সংস্থা রয়টার্সের দেখা একটি অভ্যন্তরীণ স্মারক অনুযায়ী, প্রতিষ্ঠানটি প্রায় ১ হাজার কর্মীকে চাকরিচ্যুত করতে যাচ্ছে। ২০২২ সালের পর এটিই হতে যাচ্ছে নেটফ্লিক্সের সবচেয়ে বড় কর্মী ছাঁটাইয়ের ঘটনা।

বুধবার কর্মীদের উদ্দেশে পাঠানো এক ইমেইলে এ সিদ্ধান্তের কথা জানান নেটফ্লিক্সের যৌথ প্রধান নির্বাহী কর্মকর্তা (কো-সিইও) গ্রেগ পিটার্স ও টেড সারান্দোস। স্মারকে বলা হয়েছে, এ ছাঁটাইয়ের প্রভাব সবচেয়ে বেশি পড়বে প্রতিষ্ঠানটির পণ্য উন্নয়ন, প্রযুক্তি, আইনি ও মানবসম্পদ বিভাগে।

ইমেইলে দুই প্রধান নির্বাহী বলেন, বিশ্বকে বিনোদন দেওয়ার লক্ষ্যটি অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী। এ লক্ষ্য অর্জনে সম্পদ ও জনবলের সঠিক ব্যবহারে কঠোর শৃঙ্খলা বজায় রাখতে হবে। তবে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্তের মধ্যেও প্রতিষ্ঠানের মূল ব্যবসা শক্তিশালী রয়েছে বলে আশ্বস্ত করেছেন তারা। একই সঙ্গে চলতি বছরের আর্থিক পূর্বাভাস অর্জনের লক্ষ্যেও প্রতিষ্ঠানটি এগিয়ে যাচ্ছে বলে জানান তারা।

সাম্প্রতিক সময়ে গ্রাহক বৃদ্ধির ধারাবাহিকতা বজায় রাখা নিয়ে বিনিয়োগকারীদের সন্দেহের মুখে পড়েছে নেটফ্লিক্স। ইউটিউব ও টিকটকের মতো প্ল্যাটফর্মগুলো বিনামূল্যে ব্যবহারকারী-নির্মিত কনটেন্ট দিয়ে দর্শকদের আকৃষ্ট করায় প্রতিযোগিতা আরও বেড়েছে। দর্শকেরা কতক্ষণ প্ল্যাটফর্মে সময় কাটাচ্ছেন, তা নিয়েও বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়ছে।

চলতি বছর শেয়ারবাজারে নেটফ্লিক্সের শেয়ারের দাম প্রায় ২৫ শতাংশ কমেছে। তবে কর্মী ছাঁটাইয়ের ঘোষণার পর বুধবার প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ০.৭ শতাংশ বেড়েছে। গত বছরের শেষ নাগাদ নেটফ্লিক্সে মোট ১৬ হাজার কর্মী কর্মরত ছিলেন।

বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ই-মার্কেটারের জ্যেষ্ঠ বিশ্লেষক রস বেনেসের মতে, সাবস্ক্রিপশন আয়ের বাইরে নতুন কোনো বড় আয়ের উৎস তৈরি করতে পারছে না নেটফ্লিক্স। শুধু সাবস্ক্রিপশননির্ভর ব্যবসার ওপর নির্ভর করে প্রবৃদ্ধি একপর্যায়ে থমকে যাওয়ার ঝুঁকি রয়েছে। তাই আয়ের উৎস বহুমুখী করার চেষ্টা করলেও প্রতিষ্ঠানটির জন্য তা কঠিন হয়ে উঠছে।

এ পরিস্থিতি মোকাবিলায় লাইভ প্রোগ্রামিং, বিজ্ঞাপনভিত্তিক কম খরচের সাবস্ক্রিপশন প্যাকেজ এবং অনলাইন গেমিংয়ে বিনিয়োগ বাড়াচ্ছে নেটফ্লিক্স।

এর আগে চলতি বছরের শুরুতে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির স্ট্রিমিং ও স্টুডিও সম্পদ অধিগ্রহণের চেষ্টা চালিয়েও ব্যর্থ হয় প্রতিষ্ঠানটি। এ ঘটনা নেটফ্লিক্সের ভবিষ্যৎ ব্যবসায়িক কৌশল নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে।

উল্লেখ্য, ২০২২ সালে এক দশকের মধ্যে প্রথমবার গ্রাহকসংখ্যা কমে যাওয়ার পর দুই ধাপে প্রায় ৪৫০ কর্মীকে ছাঁটাই করেছিল নেটফ্লিক্স।




স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close