শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁওয়ে ২০টি পূজা মন্ডপে পূজার আয়োজন      ● অটোরিকশা ভাড়া নিয়ে চালক কে খুন ২০ দিন পর পিবিআইয়ের জালে ২আসামী      ● দেশের মৎস্য সম্পদের উন্নয়নে ভূমিকা রাখছে 'সাগর ফিশিং'      ● কুমিল্লায় যুবদল নেতা কাউছারকে কুপিয়ে হত্যা      ● ডেঙ্গুর ভ্যাকসিন আনতে উদ্যোগ নেওয়া হবে: ডিএসসিসি প্রশাসক      ● যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৭      ● ​ফরিদপুর থানায় পুলিশের অভিযানে ১৫৫ পিস ইয়াবা, ৫৫০ গ্রাম গাঁজাসহ ৫ জন গ্রেপ্তার      ● মোংলায় সড়ক দুর্ঘটনায় অন্তঃসত্ত্বা নারী শ্রমিক নিহত       ● চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয়ে বিদায়ী শিক্ষকদের সংবর্ধনা      ● নোয়াখালীতে বিশ্ব এনেসথেসিয়া দিবসে র‌্যালি ও আলোচনা সভা      ● বাংলাদেশে সংখ্যাগুরু-সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি: টুকু      ● মেধাতালিকায় ২৮তম হয়েও ৪৫তম বিসিএসের গেজেটে নেই মনিরের নাম      
গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁওয়ে ২০টি পূজা মন্ডপে পূজার আয়োজন
প্রতিনিধি, গফরগাঁও (ময়মনসিংহ)
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৪:৩৩ পিএম

ময়মনসিংহের গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁওয়ে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা  শনিবার (১৬ অক্টোবর) ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হচ্ছে।

পাঁচ দিনব্যাপী এই ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে এ দুই উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

দূর্গাপূজাকে কেন্দ্র করে প্রতিমার গায়ে রংতুলি ও আলোকসজ্জার কাজও শেষ হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) কুমারী পূজা এবং বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমীতে প্রতিমা বির্সজনের মাধ্যমে এ অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলীপ কুমার রায় ও সাধারণ সম্পাদক শ্রী অনীল রায় জানান, এ বছর পৌরসভাসহ গফরগাঁও উপজেলা ১০টি এবং দক্ষিণ গফরগাঁও উপজেলায় ১০টিসহ মোট ২০টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে।

এর মধ্যে পৌরসভায় ৫টি, যশরা ইউনিয়নে ২টি, রাওনা ইউনিয়নে ১টি, গফরগাঁও  ইউনিয়নে ১টি, বারবাড়িয়া ইউনিয়নে ১টি, এবং দক্ষিণ গফরগাঁও উপজেলার পাঁচবাগ ইউনিয়নে ১টি, পাইথল ইউনিয়নে ১টি, নিগুয়ারী ইউনিয়নে ৪টি, উস্থি ইউনিয়নে ১টি, মশাখালী ইউনিয়নের ১টি, টাংগাব ইউনিয়নের ২টি মণ্ডপে পূজা উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

নির্বিঘ্নে পূজা উদযাপনের জন্য গফরগাঁও উপজেলা ও দক্ষিণ গফরগাঁও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে প্রতিটি পূজা মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপনের পাশাপাশি পুলিশ ও আনসার সদস্য নিয়োগ করা হয়েছে। থানা পুলিশের টহল টিম সার্বক্ষণিক মনিটরিং করবে।

গফরগাঁও উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি চিত্তরঞ্জন ঘোষ বলেন,
উপজেলার সব পূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্ততি নেওয়া হয়। আশা করছি এবারের দূর্গাপূজা অত্যন্ত আনন্দঘন পরিবেশে সম্পন্ন হবে।
‌‌
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান সেখ ও পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে প্রতিটি পূজা মণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের পাশাপাশি আনসার সদস্য মোতায়েন থাকবে এবং আমাদের টহল টিম সার্বক্ষণিক মাঠে থাকবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য আমরা সতর্ক অবস্থানে রয়েছি।

গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইউসুফ ও দক্ষিণ গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল নাঈম বলেন, "আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সকল দপ্তরের সমন্বয়ে আমরা কাজ করছি।






স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  গফরগাঁও   দক্ষিণ গফরগাঁও   শারদীয় দুর্গাপূজা   পূজামণ্ডপ   ময়মনসিংহ   নিরাপত্তা ব্যবস্থা   সনাতন ধর্মাবলম্বী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close