বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ, কারণ কী?      ● ৭ ম্যাচে ৪ সেঞ্চুরি, হোপের রেকর্ডের দিনে ভারতের হার      ● টপ অর্ডারে ব্যর্থতা, মিডল অর্ডারে উন্নতির ছাপ      ● স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমেছে      ● ১৭ অক্টোবর শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস হবে কি না?      ● বাংলাদেশি টাকায় মুদ্রা বিনিময় হার      ● ইরানে ‘মাদার অব অল বম্বস’ ব্যবহারের পরিকল্পনা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র      ● সরকারি প্রকল্পে স্বচ্ছতা ও সুশাসনের ওপর গুরুত্বারোপ      ● আগের পাঁচ উড়াল সড়কের কার্যকারিতা নিয়ে প্রশ্ন, চট্টগ্রামে নতুন প্রকল্প      ● সুস্থ জীবনযাপনের সহজ ৭টি উপায়      ● বয়স ৬০ পেরোলেই খাদ্যতালিকায় আনুন পরিবর্তন      ● খালি পেটে কাঁচা হলুদ খাওয়ার আগে জেনে নিন      
৭ ম্যাচে ৪ সেঞ্চুরি, হোপের রেকর্ডের দিনে ভারতের হার
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১:০০ পিএম

৭ ম্যাচে ৪ সেঞ্চুরি, হোপের রেকর্ডের দিনে ভারতের হার

দুর্দান্ত ফর্মে আছেন ওয়েস্ট ইন্ডিজের সাদা বলের (ওয়ানডে ও টি-টোয়েন্টি) অধিনায়ক শাই হোপ। ভারত সফরে এসে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে দুটি করে সেঞ্চুরি করেছেন তিনি। নিজের সর্বশেষ সাত ম্যাচে তাঁর সেঞ্চুরির সংখ্যা চারটি। এ ছাড়া ওয়েস্ট ইন্ডিজের প্রথম ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ তিনটি সেঞ্চুরি করেছেন হোপ। তাঁর রেকর্ডের রাতে ভারতকে হারিয়ে সিরিজে সমতা (২-২) ফিরিয়েছে ক্যারিবীয়রা।

হায়দরাবাদে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে আগে ব্যাট করতে নেমে সফরকারীরা ৩ উইকেটে ২৪৭ রান তোলে। ইনিংসের শেষ বলে ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন হোপ। ৫০ বলে ৪ চার ও ৯ ছক্কায় তিনি ১০২ রানে অপরাজিত ছিলেন। এ ছাড়া শেরফান রাদারফোর্ড ২৬ বলে ৪ চার ও ৩ ছক্কায় অপরাজিত ৪৯ এবং শিমরন হেটমায়ার ১২ বলে ৩৩ রান করেন।

এর আগে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ২০৯ রানের লক্ষ্য তাড়া করে জয়ের রেকর্ড ছিল ভারতের। ফলে ক্যারিবীয়দের হারাতে তাদের নতুন রেকর্ড গড়তে হতো। জবাব দিতে নেমে মাত্র ৩ ওভারেই দ্রুততম দলীয় ৫০ রানে পৌঁছানোর রেকর্ড গড়ে শ্রেয়াস আইয়ারের দল। সঞ্জু স্যামসন ২০ বলে হাফসেঞ্চুরির পর ৫৬ রানে আউট হন। আরেক ওপেনার অভিষেক শর্মার (২৪ বলে ২৯) ব্যাটে এদিন ধার ছিল না। এ ছাড়া মাঝে কয়েকটি উইকেট দ্রুত হারালে ভারত বিপদে পড়ে।

তিলক ভার্মা ২৫ বলে ৪৩ এবং নীতিশ কুমার রেড্ডি ২০ বলে ৪১ রান করলে স্বাগতিকদের আশা বেঁচে ছিল। কিন্তু তাঁরা ধরা পড়েন কিমো পলের বলে। এই মিডিয়াম পেসার ৫ উইকেট শিকার করে ভারতকে ৩ বল বাকি থাকতেই ২২৩ রানে গুটিয়ে দেন। ২৪ রানের ব্যবধানে জিতে ক্যারিবীয়রা সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রেখেছে। পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে আগামী শনিবার মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে এত দিন সর্বোচ্চ দুটি করে সেঞ্চুরি ছিল তিনজনের। তবে ক্রিস গেইল ও এভিন লুইসকে ছাড়িয়ে তৃতীয় সেঞ্চুরি করেছেন শাই হোপ। মজার বিষয় হচ্ছে, এই ফরম্যাটে ক্যারিবীয় অধিনায়কের করা তিনটি সেঞ্চুরিই থেমেছে ১০২ রানে। এ ছাড়া দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজে যৌথভাবে সর্বোচ্চ দুটি করে সেঞ্চুরির রেকর্ডও গড়েছেন হোপ। এই তালিকার অন্যরা হলেন ফিল সল্ট, সঞ্জু স্যামসন, তিলক ভার্মা ও মোহাম্মদ ইহসান।




স্বদেশ প্রতিদিন/এফএইচ









Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close