বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ভিউয়ের জন্য কাউকে অপমান করা বিনোদন নয়: মেহজাবীন      ● উত্তরে ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ      ● ইসরায়েলগামী ফ্লাইটে ২৯ দেশের ক্রুদের ওপর বিধিনিষেধ      ● দুর্গাপূজায় খাগড়াছড়ির চার মণ্ডপে ইউপিডিএফ গণতান্ত্রিকের অনুদান      ● বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যাশা      ● সৌদির তেল স্থাপনা ও বিমানবন্দর ছাড়ার আহ্বান হুতিদের      ● বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১ ডলারের বেশি কমেছে      ● পাঁচবারের সংসদ সদস্য ও সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই      ● হরমুজ প্রণালির কাছে ডুবল আরও দুই জাহাজ, নিহত এক নাবিক      ● ২৬ বছরের সনদ প্রধান শিক্ষকের বাসায়      ● আইনশৃঙ্খলা কমিটির মিটিং অনুষ্ঠিত       ● এলিভেটেড এক্সপ্রেসওয়ের উন্নয়নকাজ চলবে: অ্যাটর্নি জেনারেল      
ভিউয়ের জন্য কাউকে অপমান করা বিনোদন নয়: মেহজাবীন
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১১:৫৭ AM

ভিউ, লাইক ও সামান্য অর্থ উপার্জনের আশায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি এবং তা ছড়িয়ে দেওয়ার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তাঁর মতে, কাউকে হেয় করার উদ্দেশ্যে এ ধরনের কনটেন্ট তৈরি ও প্রচার কোনো বিনোদন নয়, বরং অপরাধ। পাশাপাশি এসব কনটেন্ট শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রবণতাকেও সামাজিক সমস্যা হিসেবে উল্লেখ করেছেন তিনি।

বৃহস্পতিবার সকালে নিজের ফেসবুক পোস্টে এ বিষয়ে প্রতিক্রিয়া জানান মেহজাবীন। সেখানে তিনি প্রশ্ন তোলেন, ভিউ, লাইক, শেয়ার কিংবা সামান্য অর্থ উপার্জনের জন্য একজন মানুষের অপমানকে কনটেন্ট তৈরির উপকরণ হিসেবে ব্যবহার করা কতটা গ্রহণযোগ্য।

মেহজাবীনের ভাষ্য, এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করে তাঁকে হেয় করার উদ্দেশ্যে ছড়িয়ে দেওয়া বিনোদন নয়; এটি অপরাধ। এ ধরনের কনটেন্ট যখন শত শত কিংবা হাজার হাজার মানুষ শেয়ার করেন, তখন এর দায় শুধু নির্মাতার মধ্যে সীমাবদ্ধ থাকে না। বরং এমন কর্মকাণ্ড সমাজের মানুষের মানসিকতা ও দায়িত্ববোধ নিয়েও প্রশ্ন তোলে।

কাউকে মানুষ হিসেবে সম্মান করার জন্য তিনি নিজের পরিবারের সদস্য হতে হবে কেন, সেই প্রশ্নও তুলেছেন অভিনেত্রী। কারও মা কিংবা বোনের সঙ্গে এমন ঘটনা ঘটলে কী হতো, শুধু এ ধরনের যুক্তির ওপর নির্ভর না করে সবার প্রতি স্বাভাবিক সম্মানবোধ বজায় রাখার প্রয়োজনীয়তার কথা বলেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিউ, লাইক, শেয়ার ও ট্রেন্ডিংয়ে থাকার প্রতিযোগিতা নিয়েও নিজের অবস্থান তুলে ধরেছেন মেহজাবীন। তাঁর বক্তব্য, অনেকের কাছে কনটেন্ট তৈরি জীবিকা নির্বাহের মাধ্যম। মানুষের সংগ্রাম ও বাস্তবতা সম্পর্কে তিনি সচেতন। তবে অন্য একজনকে অপমান ও অসম্মান করে সেই পরিস্থিতিকে উপার্জনের উপায় হিসেবে ব্যবহার করা কতটা ন্যায়সংগত, সেই প্রশ্নও তুলেছেন তিনি।

মেহজাবীনের পর্যবেক্ষণ, ক্ষতিকর কনটেন্ট তৈরির প্রবণতা এখন আর নারী কিংবা পুরুষের মধ্যে সীমাবদ্ধ নেই। ভিউ ও এনগেজমেন্ট বাড়ানোর প্রতিযোগিতায় যে কেউ এমন কনটেন্ট ছড়ানোর অংশ হয়ে উঠতে পারেন। একইভাবে, যে কেউ এর শিকারও হতে পারেন।

শুধু বানোয়াট কনটেন্ট তৈরি নয়, সেগুলো স্বেচ্ছায় শেয়ার করা, সেগুলো নিয়ে আলোচনা করা এবং আরও মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা নিয়ে ভাবার আহ্বান জানিয়েছেন মেহজাবীন।

ফেসবুক পোস্টের শেষাংশে অভিনেত্রী অপরাধমূলক কর্মকাণ্ডে পরোক্ষভাবে অংশ নেওয়ার বিষয়ে সবাইকে আত্মসমালোচনার আহ্বান জানান। তাঁর বক্তব্যের মূল কথা, অন্যের অপমান ও ক্ষতির কারণ হয় এমন কর্মকাণ্ডে অংশ নিয়ে নিজের বিবেকবোধ বিসর্জন দেওয়া উচিত কি না, তা প্রত্যেকেরই ভেবে দেখা প্রয়োজন।




স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close