বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী      ● ঢাকায় ‘রক এন রিদম’ কনসার্টে এক মঞ্চে জেমস ও হাসান      ● সাবিলা নূরের বিচ্ছেদের গুঞ্জন, সামাজিকমাধ্যমে আলোচনা      ● দুই বছরে ট্রাইব্যুনালে ৭০ মামলা, আসামি ৪৮৮      ● আলাস্কার গ্যাস প্রকল্প থেকে ২০ বছর এলএনজি কিনবে তাইওয়ান: ট্রাম্প      ● নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী      ● এলপিজি সিলিন্ডার মিলছে না, কোথাও পেলে দাম বেশি      ● সখীপুরে ধানক্ষেতের আইল থেকে স্কুল নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার       ● সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে ডিএসসিসি প্রশাসক আবদুস সালামের শোক      ● কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা      ● প্রেমিকার সঙ্গে কথোপকথনের পর বিষপান, ৯ দিন মৃত্যুর সঙ্গে লড়ে মারা গেলেন শাবিপ্রবি শিক্ষার্থী রাতুল      ● পঞ্চগড় সীমান্ত এলাকা থেকে নেশাজাতীয় সিরাপসহ একজনকে আটক করেছে বিজিবি      
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ১২:৩২ পিএম

সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

এর আগে মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সালাহউদ্দিন আহমেদ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। ফুসফুসের সমস্যা ও নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি।

সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে মঙ্গলবার রাতেই শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শোকবার্তায় তিনি বলেন, ‘সালাহউদ্দিন আহমেদ বিএনপির আন্দোলন-সংগ্রামের একজন লড়াকু সৈনিক ও অকুতোভয় নেতা ছিলেন। দলের দুঃসময়ে তিনি সাহস, নিষ্ঠা ও দৃঢ়তার সঙ্গে সাংগঠনিক কর্মকাণ্ডে ভূমিকা রেখেছেন।’

প্রধানমন্ত্রী আরও বলেন, সালাহউদ্দিন আহমেদের রাজনৈতিক জীবন ও দলীয় কর্মকাণ্ড বিএনপির নেতা-কর্মীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে দল একজন নিবেদিতপ্রাণ নেতাকে হারিয়েছে, যা বিএনপির জন্য অপূরণীয় ক্ষতি।

১৯৯১, ১৯৯৬ সালের ফেব্রুয়ারি এবং ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সালাহউদ্দিন আহমেদ। তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বাণিজ্যবিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, সংসদের দক্ষিণ প্লাজায় প্রথম জানাজার পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর শ্যামপুরের লাল মসজিদ প্রাঙ্গণে তৃতীয় জানাজা শেষে জুরাইন কবরস্থানে তাঁর বাবার কবরের পাশে দাফন করা হবে।




স্বদেশ প্রতিদিন/এস পি





আরও সংবাদ   বিষয়:  সালাহউদ্দিন আহমেদ   তারেক রহমান   বিএনপি   জানাজা   সাবেক সংসদ সদস্য   জাতীয় সংসদ ভবন   ঢাকা-৪   বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক   রাজনৈতিক সংবাদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close