বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ঝিকরগাছায় হাইওয়ে পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ যুবক আটক      ● বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী      ● ঢাকায় ‘রক এন রিদম’ কনসার্টে এক মঞ্চে জেমস ও হাসান      ● সাবিলা নূরের বিচ্ছেদের গুঞ্জন, সামাজিকমাধ্যমে আলোচনা      ● দুই বছরে ট্রাইব্যুনালে ৭০ মামলা, আসামি ৪৮৮      ● আলাস্কার গ্যাস প্রকল্প থেকে ২০ বছর এলএনজি কিনবে তাইওয়ান: ট্রাম্প      ● নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী      ● এলপিজি সিলিন্ডার মিলছে না, কোথাও পেলে দাম বেশি      ● সখীপুরে ধানক্ষেতের আইল থেকে স্কুল নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার       ● সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে ডিএসসিসি প্রশাসক আবদুস সালামের শোক      ● কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা      ● প্রেমিকার সঙ্গে কথোপকথনের পর বিষপান, ৯ দিন মৃত্যুর সঙ্গে লড়ে মারা গেলেন শাবিপ্রবি শিক্ষার্থী রাতুল      
ঝিকরগাছায় হাইওয়ে পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ যুবক আটক
প্রতিনিধি, ঝিকরগাছা (যশোর)
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ১২:৩৬ পিএম

যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারণে হাইওয়ে পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ মো. শামীম বাবু (২১) নামে এক যুবককে আটক করা হয়েছে। এ সময় তাঁর ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। পুলিশের থামার সংকেত পেয়ে মোটরসাইকেলে থাকা অপর এক ব্যক্তি পালিয়ে যান।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৫টা ৩৫ মিনিটের দিকে নাভারণ পুরাতন বাজারসংলগ্ন নাভারণ সেতুর পূর্ব পাশে বেনাপোল-যশোর মহাসড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, নাভারণ হাইওয়ে থানার ইনচার্জ এসআই মো. কেরামত আলীর নেতৃত্বে এএসআই মো. মফিজুর রহমানসহ পুলিশের একটি দল থানা এলাকায় জরুরি মোবাইল ডিউটি করছিল। এ সময় নাভারণ থেকে যশোরগামী একটি মোটরসাইকেলে দুই ব্যক্তিকে দেখে সন্দেহ হলে পুলিশ তাঁদের থামার সংকেত দেয়।

তখন মোটরসাইকেল থেকে একজন নেমে দৌড়ে পালিয়ে যান। অপর ব্যক্তিকে আটক করে পুলিশ। পরে তাঁর কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং মোটরসাইকেলটি জব্দ করা হয়।

আটক শামীম বাবু যশোরের বেনাপোল থানার রঘুনাথপুর গ্রামের সোহেল রানার ছেলে।

এ ঘটনায় ১৪ অক্টোবর ২০২৬ তারিখে ঝিকরগাছা থানায় ১৪ নম্বর মামলা রুজু করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।






স্বদেশ প্রতিদিন/এস পি




আরও সংবাদ   বিষয়:  ঝিকরগাছা   নাভারণ   যশোর   হাইওয়ে পুলিশ   গাঁজা উদ্ধার   মাদকবিরোধী অভিযান   শামীম বাবু   মোটরসাইকেল জব্দ   বেনাপোল-যশোর মহাসড়ক   অপরাধ সংবাদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close