রবিবার ● ২৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পঞ্চগড় হানাদার মুক্ত দিবস পালিত      ● বাঁশখালী টাইমসের গুণীজন সম্মাননা পেলেন লায়ন সালমা আদিল এমজেএফ      ● দাউদকান্দিতে আগাম টমেটো চাষে লাভের মুখ দেখছেন কৃষকেরা      ● ঝলমলে রোদের মধ্যেও তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা      ● চাটমোহরে ট্রাক-অটোভ্যান সংঘর্ষে নিহত ২, আহত ২      ● বান্দরবানের দুর্গম পাহাড়ে বিজিবির অভিযান, ৯৯ রাউন্ড গোলাবারুদ জব্দ      ● অপ্রতিম হত্যা মামলার পরবর্তী শুনানি ১৪ ডিসেম্বর      ● ইনানীতে গ্যাসকূপের বিস্ফোরণ, বাপেক্সের ৭ কর্মী আহত      ● সোহরাওয়ার্দী উদ্যান নয়, বিজয় মাসের বিএনপির সমাবেশ নয়াপল্টনে      ● আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কার কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী      ● গোপালগঞ্জে হচ্ছে না এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা      ● ২৪ ঘণ্টায় হাম উপসর্গে প্রাণ গেল ৩ জনের, মোট মৃত্যু ১৩৮৯      
পঞ্চগড় হানাদার মুক্ত দিবস পালিত
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ৬:২১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে পঞ্চগড়ে হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের ২৯ নভেম্বর দেশের প্রথম অঞ্চল হিসেবে পঞ্চগড় পাক হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয়। দিবসটি উপলক্ষে শনিবার (২৯ নভেম্বর) জেলা প্রশাসনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য শোভাযাত্রা, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদের সামনে অবস্থিত বধ্যভূমিতে গিয়ে শেষ হয়। সেখানে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আবু সাইম, জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ এবং পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা ভারপ্রাপ্ত কমান্ডার নুরুল ইসলাম হেলাল।

এছাড়াও অনুষ্ঠানে জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৭১ সালের ২৯ নভেম্বর দীর্ঘ প্রতিরোধ ও লড়াইয়ের পর পঞ্চগড় পাক হানাদার বাহিনীর দখলমুক্ত হয়। দিনটি পঞ্চগড়বাসীর কাছে গৌরব, আত্মত্যাগ ও মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত এক ঐতিহাসিক দিন।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close