রবিবার ● ২৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● বাঁশখালী টাইমসের গুণীজন সম্মাননা পেলেন লায়ন সালমা আদিল এমজেএফ      ● দাউদকান্দিতে আগাম টমেটো চাষে লাভের মুখ দেখছেন কৃষকেরা      ● ঝলমলে রোদের মধ্যেও তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা      ● চাটমোহরে ট্রাক-অটোভ্যান সংঘর্ষে নিহত ২, আহত ২      ● বান্দরবানের দুর্গম পাহাড়ে বিজিবির অভিযান, ৯৯ রাউন্ড গোলাবারুদ জব্দ      ● অপ্রতিম হত্যা মামলার পরবর্তী শুনানি ১৪ ডিসেম্বর      ● ইনানীতে গ্যাসকূপের বিস্ফোরণ, বাপেক্সের ৭ কর্মী আহত      ● সোহরাওয়ার্দী উদ্যান নয়, বিজয় মাসের বিএনপির সমাবেশ নয়াপল্টনে      ● আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কার কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী      ● গোপালগঞ্জে হচ্ছে না এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা      ● ২৪ ঘণ্টায় হাম উপসর্গে প্রাণ গেল ৩ জনের, মোট মৃত্যু ১৩৮৯      ● ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, হাসপাতালে ৯৭৮      
বাঁশখালী টাইমসের গুণীজন সম্মাননা পেলেন লায়ন সালমা আদিল এমজেএফ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ৬:১৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সম্প্রতি, বাঁশখালীর সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘বাঁশখালী টাইমস গুণীজন সম্মাননা-২০২৬’ পেয়েছেন সালমা আদিল ফাউন্ডেশনের (এসএএফ) প্রতিষ্ঠাতা লায়ন সালমা আদিল এমজেএফ।

গত ২৮ নভেম্বর শনিবার বিকেলে বাঁশখালীর বাণীগ্রামের হল ৯৮ কমিউনিটি সেন্টারে বাঁশখালীভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল বাঁশখালী টাইমসের ১০ বছর পূর্তি উৎসব, গুণীজন সম্মাননা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম। বাঁশখালী টাইমসের সম্পাদক আবু ওবাইদা আরাফাতের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য মোট পাঁচজন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা দেওয়া হয়। অন্য সম্মাননাপ্রাপ্তরা হলেন বিশিষ্ট চিকিৎসক ডা. ফররুখ আহমদ (ফারুক), আল মাহমুদ গবেষক ও কবি কমরুদ্দিন আহমদ, মাস্টার মেরিনার ক্যাপ্টেন নূর মোহাম্মদ এবং জ্যেষ্ঠ সাংবাদিক ও দৈনিক আমার দেশের হেড অব অনলাইন মুরশিদুল আলম চৌধুরী।

লায়ন সালমা আদিল দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। তাঁর প্রতিষ্ঠিত সালমা আদিল ফাউন্ডেশন (এসএএফ) বাঁশখালীসহ বিভিন্ন এলাকায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ছানি রোগীদের অস্ত্রোপচারে সহায়তা, স্বাস্থ্যসেবা, শিক্ষা, পুনর্বাসন ও অসহায় মানুষের জন্য বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। বিশেষ করে সুবিধাবঞ্চিত মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফাউন্ডেশনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

সম্মাননা পাওয়ার পর লায়ন সালমা আদিল বলেন, “এই সম্মাননা আমার জন্য আনন্দের পাশাপাশি ভবিষ্যতে আরও দায়িত্বশীলভাবে কাজ করার অনুপ্রেরণা। সালমা আদিল ফাউন্ডেশনের (এসএএফ) মাধ্যমে বাঁশখালীতে স্বাস্থ্যসেবা, শিক্ষা, নারী ও শিশুদের উন্নয়ন এবং অসহায় মানুষের পুনর্বাসনে দীর্ঘমেয়াদি ও টেকসই উদ্যোগ গড়ে তোলাই আমার লক্ষ্য। আমি চাই, সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি মানবিক, শিক্ষিত ও স্বনির্ভর বাঁশখালী গড়ে উঠুক। এই সুন্দর স্বীকৃতির জন্য বাঁশখালী টাইমসের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।”

তিনি আরও বলেন, বাঁশখালীর সামাজিক ও মানবিক উন্নয়নে প্রবাসী, স্থানীয় সামর্থ্যবান ব্যক্তি, পেশাজীবী, তরুণ সমাজ ও বিভিন্ন সামাজিক সংগঠনের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। সবার সহযোগিতায় তিনি এমন উদ্যোগ গড়ে তুলতে চান, যা শুধু সাময়িক সহায়তার মধ্যে সীমাবদ্ধ না থেকে মানুষের জীবনমান উন্নয়নে দীর্ঘমেয়াদি ও ইতিবাচক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাঁশখালী টাইমসের নির্বাহী সম্পাদক আরকানুল ইসলাম। বর্ষপূর্তি উপলক্ষে পাঠক, লেখক ও শুভাকাঙ্ক্ষীদের অংশগ্রহণে একটি র‍্যালি বাণীগ্রাম বাজার প্রদক্ষিণ করে অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close