বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ঢাকায় ‘রক এন রিদম’ কনসার্টে এক মঞ্চে জেমস ও হাসান      ● সাবিলা নূরের বিচ্ছেদের গুঞ্জন, সামাজিকমাধ্যমে আলোচনা      ● দুই বছরে ট্রাইব্যুনালে ৭০ মামলা, আসামি ৪৮৮      ● আলাস্কার গ্যাস প্রকল্প থেকে ২০ বছর এলএনজি কিনবে তাইওয়ান: ট্রাম্প      ● নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী      ● এলপিজি সিলিন্ডার মিলছে না, কোথাও পেলে দাম বেশি      ● সখীপুরে ধানক্ষেতের আইল থেকে স্কুল নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার       ● সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে ডিএসসিসি প্রশাসক আবদুস সালামের শোক      ● কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা      ● প্রেমিকার সঙ্গে কথোপকথনের পর বিষপান, ৯ দিন মৃত্যুর সঙ্গে লড়ে মারা গেলেন শাবিপ্রবি শিক্ষার্থী রাতুল      ● পঞ্চগড় সীমান্ত এলাকা থেকে নেশাজাতীয় সিরাপসহ একজনকে আটক করেছে বিজিবি      ● গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট      
ঢাকায় ‘রক এন রিদম’ কনসার্টে এক মঞ্চে জেমস ও হাসান
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ১২:২৮ পিএম

নব্বইয়ের দশকের বাংলা রক সংগীতের আবহ ফিরিয়ে আনতে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রক এন রিদম ৫.০: নো লিমিটস ইন দ্য জোন’ শীর্ষক কনসার্ট। এতে দীর্ঘদিন পর একই মঞ্চে গান পরিবেশন করবেন নগর বাউলের জেমস ও আর্ক ব্যান্ডের হাসান। জনপ্রিয় এই দুই রক তারকার সঙ্গে আরও পরিবেশনায় অংশ নেবে দেশের কয়েকটি পরিচিত ব্যান্ড।

আগামী শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় কনসার্টটি অনুষ্ঠিত হবে।

আয়োজক প্রতিষ্ঠান অ্যাডভেন্টর কমিউনিকেশন তাদের ফেসবুক পোস্টে জানিয়েছে, নগর বাউল ও আর্ক ছাড়াও অনুষ্ঠানে গান পরিবেশন করবে ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। পাশাপাশি গিটারিস্ট ওনি হাসান ওয়ারফেজের সঙ্গে বিশেষ পরিবেশনায় অংশ নেবেন। তিনি একক পরিবেশনাও করবেন। কনসার্টে পারফর্ম করবেন একে রাহুলও।

আয়োজকদের দাবি, কনসার্ট আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক অনুমতি পাওয়া গেছে। সোমবার (১২ অক্টোবর) টিকিফাই ডট লাইভ ওয়েবসাইটে আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৯৯৯ টাকা।

নব্বইয়ের দশকের রক সংগীতের জনপ্রিয় শিল্পী ও ব্যান্ডগুলোকে এক মঞ্চে পাওয়ার সুযোগ থাকায় কনসার্টটি ঘিরে সংগীতপ্রেমীদের আগ্রহ তৈরি হয়েছে।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  রক এন রিদম ৫.০   জেমস   হাসান   নগর বাউল   আর্ক   ওয়ারফেজ   অর্থহীন   শূন্য   ওনি হাসান   একে রাহুল   বাংলা রক সংগীত   ঢাকার কনসার্ট   বিনোদন সংবাদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close