প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৭:১৫ পিএম

সংগৃহীত ছবি
দলের ভাইস চেয়ারম্যান ড. মুহাম্মদ ওসমান ফারুকের ছেড়ে দেওয়া কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী হতে ইচ্ছুকদের মাঝে মনোনয়ন ফরম বিক্রি ও জমাদানের তারিখ জানিয়েছে বিএনপি। আজ শনিবার দলের সহ-দপ্তর সম্পাদকমুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী সোমবার সকাল ১০টা হতে বিকেল ৫টা পর্যন্ত নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ৩য় তলায় দলের মনোনয়ন ফরম উত্তোলন করতে হবে।
আগামী বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একই স্থানে মনোনয়ন ফরম জমা নেওয়া হবে।
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে গত ১৭ নভেম্বর সংসদ সদস্য পদ থেকে পদত্যাগপত্র জমা দেন ওসমান ফারুক। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে ই-মেইলে পদত্যাগপত্র পাঠান তিনি।
ওসমান ফারুক শিক্ষামন্ত্রী ছিলেন। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এর আগে ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ওসমান ফারুক। বিএনপি সরকারের আমলে শিক্ষামন্ত্রীর দায়িত্বও পালন করেন তিনি।