রবিবার ● ২৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ইনানীতে গ্যাসকূপের বিস্ফোরণ, বাপেক্সের ৭ কর্মী আহত      ● সোহরাওয়ার্দী উদ্যান নয়, বিজয় মাসের বিএনপির সমাবেশ নয়াপল্টনে      ● আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কার কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী      ● গোপালগঞ্জে হচ্ছে না এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা      ● ২৪ ঘণ্টায় হাম উপসর্গে প্রাণ গেল ৩ জনের, মোট মৃত্যু ১৩৮৯      ● ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, হাসপাতালে ৯৭৮      ● প্রধানমন্ত্রীর পদ ছাড়তে সম্মত নেতানিয়াহু      ● হাসিনা আমলের লুটপাটের অর্থে দেশে নৈরাজ্যের চেষ্টা চলছে : রিজভী      ● নির্বাচনে সহিংসতা বরদাশত করা হবে না : ইসি সানাউল্লাহ      ● বাংলাদেশী সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নে সহযোগিতা বাড়াতে চায় রাশিয়া টুডে       ● রাজবাড়ী দুই ইউনিয়ন পরিষদে রাতে অন্ধকারে আগুন       ● বাকেরগঞ্জ পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত      
ইনানীতে গ্যাসকূপের বিস্ফোরণ, বাপেক্সের ৭ কর্মী আহত
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ৫:৩৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কক্সবাজারের ইনানীতে নলকূপ খননের সময় বের হওয়া গ্যাসের বিস্ফোরণে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বাপেক্স) সাত সদস্য আহত হয়েছেন। আগুন নেভানোর পর কূপ এলাকায় সার্ভের কাজ চলাকালে হঠাৎ বিস্ফোরণ ঘটে আগুনের কুণ্ডলী বেরিয়ে আসে।

রোববার (২৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। বাপেক্সের ডিজিএম ড. আব্দুস ছালাম বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে জানান, সম্প্রতি কূপের আগুন নেভানোর পর সেখানে সার্ভের কাজ চলছিল। এ সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং আগুনের কুণ্ডলী বের হয়ে আসে।

আহতদের মধ্যে বাপেক্সের ডিজিএম রাকিবুল হাসান, রিগ মেকানিক ফিরোজ আহমেদ ও রিগ মেকানিক মোহাম্মদ জনিসহ সাতজন রয়েছেন। তাদের মধ্যে চারজনকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র দিয়েছেন চিকিৎসকরা। বাকি তিনজন চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে, টানা এক মাস পর ইনানীর ওই গ্যাসকূপের আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এরপর সেখানে সার্ভের কাজ শুরু হয়েছিল।

গত ২৭ অক্টোবর কক্সবাজারের ইনানীর ছোট ব্রিজ এলাকায় গভীর নলকূপ স্থাপনের সময় গ্যাস উদ্‌গিরণ শুরু হয়। একপর্যায়ে বৈদ্যুতিক তার থেকে আগুন ধরে যায়।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close