রবিবার ● ২৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ঝলমলে রোদের মধ্যেও তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা      ● চাটমোহরে ট্রাক-অটোভ্যান সংঘর্ষে নিহত ২, আহত ২      ● বান্দরবানের দুর্গম পাহাড়ে বিজিবির অভিযান, ৯৯ রাউন্ড গোলাবারুদ জব্দ      ● অপ্রতিম হত্যা মামলার পরবর্তী শুনানি ১৪ ডিসেম্বর      ● ইনানীতে গ্যাসকূপের বিস্ফোরণ, বাপেক্সের ৭ কর্মী আহত      ● সোহরাওয়ার্দী উদ্যান নয়, বিজয় মাসের বিএনপির সমাবেশ নয়াপল্টনে      ● আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কার কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী      ● গোপালগঞ্জে হচ্ছে না এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা      ● ২৪ ঘণ্টায় হাম উপসর্গে প্রাণ গেল ৩ জনের, মোট মৃত্যু ১৩৮৯      ● ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, হাসপাতালে ৯৭৮      ● প্রধানমন্ত্রীর পদ ছাড়তে সম্মত নেতানিয়াহু      ● হাসিনা আমলের লুটপাটের অর্থে দেশে নৈরাজ্যের চেষ্টা চলছে : রিজভী      
ঝলমলে রোদের মধ্যেও তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ৬:১০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে দিনদিন  ন তাপমাত্রার পারদ নামছে। প্রত্যহ বাড়ছে শীতের তীব্রতা। একদিনের ব্যবধানে সর্বনিম্ন তাপমাত্রা  কমেছে ২ ডিগ্রি সেলসিয়াস। রোববার সকাল ৯টায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার। শনিবার সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। 

তবে আকাশ পরিষ্কার থাকায় সকাল থেকে দেখা মিলেছে সূর্যের। এরপর সময়ের সাথে বেড়েছে রোদের তীব্রতা।

শনিবার সন্ধ্যা থেকে রোববার সকাল পর্যন্ত কুয়াশা কম দেখা গেলেও হিমালয় থেকে বয়ে আসা উত্তরের হিমেল বাতাসে শীতের অনুভূতি ছিল বেশি।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্যমতে, গত কয়েক দিন ধরে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ওঠানামা করছে। গত মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। বুধবার (২৫ নভেম্বর) তা কমে দাঁড়ায় ১৩ দশমিক ৫ ডিগ্রিতে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার (২৭ নভেম্বর) তা বেড়ে দাঁড়ায় ১৪ দশমিক ৭ ডিগ্রিতে। শনিবার (২৮ নভেম্বর) এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমে হয় ১৩ ডিগ্রি সেলসিয়াস। আর রোববার তা আরও ২ ডিগ্রি কমেছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, তাপমাত্রা ধীরে ধীরে কমছে। রোববার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯৯ শতাংশ। প্রতিদিনই কমছে তাপমাত্রা। ডিসেম্বরে শীত আরও বেশি হবে। 






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close