শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ১৫ বছর পর ফিরে চমক দেখালেন শাহরুখ-কারিনা জুটি      ● পাংশায় রাতের আঁধারে ‘ডিসেম্বর কলিং ২.০’ পোস্টারিং      ● মরণের পরও আমলনামায় যোগ হতে থাকে যে ৩ কাজের সওয়াব      ● মূল্যস্ফীতি কমিয়ে ৬ শতাংশের কাছাকাছি নামানোর লক্ষ্য সরকারের : অর্থমন্ত্রী      ● আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে রূপগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল      ● ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই : তথ্য উপদেষ্টা      ● ‘৬৪ জেলায় চালু হবে কিডনি ডায়ালাইসিস সেবা’      ● গোপালগঞ্জের শিক্ষার্থীদের পরীক্ষা নেব কীভাবে দুশ্চিন্তায় আছি : শিক্ষামন্ত্রী      ● আফগানিস্তানে স্কুলের পাশে বিস্ফোরণ, নিহত ৬ শিক্ষার্থী      ● কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ একটি সন্ত্রাসী ও মাফিয়া দল : ত্রাণমন্ত্রী দুলু      ● বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান      ● নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির জনসমাবেশ।      
১৫ বছর পর ফিরে চমক দেখালেন শাহরুখ-কারিনা জুটি
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৮:০১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দীর্ঘ ১৫ বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় একসঙ্গে দেখা গেল বলিউড তারকা শাহরুখ খান ও কারিনা কাপুর খানকে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত আসন্ন সিনেমা ‘কিং’-এর নতুন গান ‘ড্যাডি কুল (কিং ভার্সন)’-এ একসঙ্গে নেচেছেন এই দুই তারকা। গানটি প্রকাশের পর থেকেই তাদের জুটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন ভক্তরা।

শাহরুখ ও কারিনাকে সর্বশেষ একসঙ্গে দেখা গিয়েছিল ২০১১ সালে মুক্তি পাওয়া সিনেমা ‘রা.ওয়ান’-এ। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নতুন কোনো সিনেমায় একসঙ্গে কাজ করেননি তারা। অবশেষে ‘কিং’ সিনেমার গানের মধ্য দিয়ে পর্দায় ফিরল জনপ্রিয় এই জুটি।

নতুন গানটি উন্মোচন করা হয়েছে মেটার ‘হাউস অব ইনস্টাগ্রাম ২০২৬’ অনুষ্ঠানে। সেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৭০০-এর বেশি কনটেন্ট নির্মাতা অংশ নেন। বর্তমানে গানটি জি মিউজিক কোম্পানি ও টি-সিরিজের ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে।

‘ড্যাডি কুল’ মূলত জনপ্রিয় ব্যান্ড বনি এমের বিখ্যাত গানের বলিউড সংস্করণ। নতুন সংস্করণটির সুর ও সংগীতায়োজন করেছেন শচীন-জিগার। এতে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং ও শিল্পা রাও। হিন্দি গানটি লিখেছেন কুমার, আর নৃত্য পরিচালনা করেছেন বৈভবী মার্চেন্ট।

গানটিতে শাহরুখের চেনা পর্দা উপস্থিতির পাশাপাশি কারিনার সঙ্গে তার নাচও দর্শকদের নজর কেড়েছে। এর আগে ‘কিং’ সিনেমার ‘তু মিল যায়ে’ গানটি প্রকাশিত হয়েছিল। সেখানে শাহরুখের সঙ্গে দেখা গিয়েছিল দীপিকা পাড়ুকোনকে।

রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্স প্রযোজিত ‘কিং’ পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। সিনেমাটিতে শাহরুখ ও কারিনার পাশাপাশি অভিনয় করছেন সুহানা খান, অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ারসি, জয়দীপ আহলাওয়াত ও রাঘব জুয়ালসহ আরও অনেকে।

সবকিছু ঠিক থাকলে আগামী ২৪ ডিসেম্বর, ২০২৬ বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা সিনেমাটির। তার আগেই নতুন গান দিয়ে দর্শকদের মধ্যে ছবিটি ঘিরে আগ্রহ বাড়িয়ে দিয়েছেন শাহরুখ ও কারিনা।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close