শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পারিবারিক বিরোধে প্রবাসীর মাছের পুকুরে বিষ প্রয়োগ, স্ত্রী-সন্তানসহ চারজনকে মারধরের অভিযোগ      ● জুমার নামাজ শেষে শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী      ● খুলনা জেলা পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৯      ● হরগজে ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল কলেজ একাদশ      ● বসুরহাটে দারুল ইহসান গার্লস মাদ্রাসার পুরস্কার বিতরণ      ● দেওয়ানগঞ্জে জিল বাংলা সুগার মিলসের ৬৯তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন      ● আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে নান্দাইলে বিএনপির মিছিল      ● পঞ্চগড় সীমান্তে ড্রোন-সিসিটিভিতে বিজিবির নজরদারি      ● কয়রায় অস্ত্র ও বিপুল পরিমাণ গুলিসহ জলদস্যুর দুই সহযোগী গ্রেপ্তার      ● ডিজিটাল লেনদেনের বিস্তার, নিরাপত্তার নিশ্চয়তা কোথায়?      ● খাগড়াছড়িতে ‘৭২০ মে.টন চাল’ বরাদ্দ নিয়ে তোলপাড়      ● মেঠোপথ সাহিত্য উৎসবে সাংবাদিক খসরুসহ ৫ গুণীজনকে সম্মাননা      
আইনি বিয়ে সারলেন মিমি চক্রবর্তী
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৮:৪৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিয়ের পিঁড়িতে বসলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। বৃহস্পতিবার সন্ধ্যায় মিমি ও সিদ্ধার্থ দত্তর পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে আইনি বিয়ে সম্পন্ন হয়েছে।

পাত্র সিদ্ধার্থ দত্ত। পেশায় মেরিন ইঞ্জিনিয়র। তিনি চলচ্চিত্র জগতের কেউ নয়, পেশায় একজন মেরিন ইঞ্জিনিয়ার। 

ভারতীয় একাধিক জানিয়েছে, মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে কয়েক দিন ধরেই চলছিল নানা জল্পনা-কল্পনা; যার অবসান ঘটল আইনি বিয়ের মাধ্যমে। কলকাতার কসবার বাড়িতে আইনি বিয়ের আনুষ্ঠানিকতা সারেন মিমি ও সিদ্ধার্থ। সেখানে তাদের দুই পরিবারের সদস্য এবং টালিউডের ঘনিষ্ঠ কয়েকজন উপস্থিত ছিলেন।

বিয়ের আসরে প্রবেশ করার আগে অভিনেত্রী ত্রমিলা ভট্টাচার্য ভারতীয় গণমাধ্যমকে জানান, তিনি এখন সম্পর্কে মিমির জা। অর্থাৎ ত্রমিলা সম্পর্কে সিদ্ধার্থের বৌদি।

ত্রমিলা বলেন, ‘আমার নিজের দেওরের সঙ্গেই বিয়ে হচ্ছে মিমির। আমাদের পরিবারের সবাই জাহাজের পেশায় যুক্ত। আমার স্বামী জাহাজের ক্যাপ্টেন আর সিদ্ধার্থ মেরিন ইঞ্জিনিয়র। ও আমাদের থেকে অনেকটাই ছোট। মিমির সঙ্গে ওকে খুব ভাল মানিয়েছে। মিমিকে অনেক কাছ থেকে চিনেছি। খুব ভাল মেয়ে। ও খুব ভাল কথাও বলতে জানে। ওদের পরিবারের সকলেই খুব ভাল।’

আইনি বিয়েতে উপস্থিত থাকলেও, আনুষ্ঠানিক বিয়ের দিন উপস্থিত থাকতে পারবেন না ত্রমিলা। তাঁর কথায়, ‘বিয়ের মূল অনুষ্ঠান পাহাড়ে হচ্ছে। কিন্তু আমার মেয়ের পরীক্ষা চলবে সেই সময়ে, তাই যাওয়া হবে না। মিমি ও সিদ্ধার্থ দু’জনেই মিলে বিয়ের সব প্রস্তুতি নিয়েছেন। আইনি বিয়ের জন্য সিদ্ধার্থ পরেছেন সাদা রঙের পাজামা পাঞ্জাবি। অন্যদিকে মিমি সোনালি রঙের সাবেকি সাজে সেজেছেন। 

এদিকে মিমির বিয়ে নিয়ে অনেক দিন ধরে কানাঘুষা চলছিল। কিন্তু এ বিষয়ে অভিনেত্রী ও তার পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। বিয়ের খবর প্রথম প্রথম আলোচনায় আসে একটি আমন্ত্রণপত্র ঘিরে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সেই কার্ডে বর-কনের ছবির পাশাপাশি জায়গা পেয়েছিল অভিনেত্রীর তিন পোষ্য। বিয়ের আমন্ত্রণপত্রেও তাদের উপস্থিতি অনুরাগীদের নজর কেড়েছিল। বিয়ের প্রস্তুতি নিয়েও নানা খবর সামনে এসেছে।

আগামী ৩ থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত সেখানে চলবে বিয়ের বিভিন্ন অনুষ্ঠান। ৩ ডিসেম্বর ডিনার, পরদিন মেহেদি ও সংগীত এবং ৫ ডিসেম্বর মূল বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা। মালাবদল, সাতপাক ও সিঁদুরদানের মতো রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। বড় আয়োজনের বদলে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়েই অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close