শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● মার্চেন্ট নেভির কর্মকর্তা সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, ডিসেম্বরে মূল আয়োজন      ● প্রথম জন্মদিনে প্রকাশ্যে নীলয়-হৃদি দম্পতির মেয়ে      ● টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলা ও থানায় ভাঙচুর, আসামি ১৩ হাজার      ● নতুন তিন সরকারি মেডিক্যালে ১৫০ আসনে ভর্তি      ● নাইজারে সেনা ক্যাম্পে হামলা, নিহত ১৩      ● গজারিয়ায় বিনামূল্যে অপারেশন ও চোখের লেন্স সংযোজন কর্মসূচি      ● বুয়েটের এক শিক্ষার্থীর খরচে পলিটেকনিকে পড়েন ১১ জন      ● ইনানীতে ৩০ দিন পর নিয়ন্ত্রণে গ্যাসকূপের আগুন      ● ওয়ারীতে হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা      ● মুলাদীতে অনলাইন জুয়ায় আসক্ত এক ব্যক্তির লাশ উদ্ধার      ● পলাশে গণপিটুনিতে ডাকাতি সহ ৫ মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী জালাল নিহত      ● গণতন্ত্রের স্থায়ী সমাধান না হওয়ায় ফিরেছে ফ্যাসিবাদ: রিজভী      
মার্চেন্ট নেভির কর্মকর্তা সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, ডিসেম্বরে মূল আয়োজন
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ২:০২ পিএম

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তকে বিয়ে করেছেন টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কলকাতার কসবার বাড়িতে দুই পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বাগদান ও আইনি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের পর নবদম্পতির প্রথম ছবিও প্রকাশ্যে এসেছে।

মিমি ও সিদ্ধার্থের পরিচয় হয়েছিল এক ঘনিষ্ঠ বন্ধুর মাধ্যমে। প্রথমে বন্ধুত্ব, পরে তা প্রেমে গড়ায়। মিমির ঘনিষ্ঠ বন্ধু ও ফ্যাশন ডিজাইনার অভিষেক রায় সামাজিক মাধ্যমে বিয়ের প্রথম ছবি প্রকাশ করেন। আগামী ৫ ডিসেম্বর কালিম্পংয়ে তাঁদের বিয়ের মূল আয়োজন এবং ১১ ডিসেম্বর কলকাতায় সংবর্ধনা অনুষ্ঠানের কথা রয়েছে।

সিদ্ধার্থ দত্ত বিনোদনজগতের সঙ্গে যুক্ত নন। তিনি পেশায় মার্চেন্ট নেভির কর্মকর্তা ও মেরিন ইঞ্জিনিয়ার। সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, কলকাতার ক্যালকাটা বয়েজ স্কুলে পড়াশোনা শেষে মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চশিক্ষা নেন তিনি। ২০০৮ সালের মার্চ থেকে ব্রিটেনভিত্তিক শিপিং প্রতিষ্ঠান শেল শিপ ম্যানেজমেন্ট লিমিটেডের সঙ্গে যুক্ত রয়েছেন এবং বর্তমানে সেখানে সিনিয়র মেরিন ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  মিমি চক্রবর্তী   সিদ্ধার্থ দত্ত   টালিউড   মিমির বিয়ে   বিনোদন   কলকাতা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close