সোমবার ● ১২ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● পটুয়াখালীতে নানা আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত      ● পাইকগাছায় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা      ● চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন      ● হংকং সিক্সেসে বাংলাদেশের দল ঘোষণা, আছেন সাব্বিরও      ● তালা ভেঙে ভিসির দপ্তরে প্রবেশ, উত্তপ্ত চুয়েট ক্যাম্পাস      ● আইএমএফের নতুন ঋণচুক্তি নিয়ে আশাবাদী সরকার: অর্থমন্ত্রী      ● ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ দেওয়ার দাবি, বিতর্কে মোদি সরকার      ● কন্যাশিশু কোনো বোঝা নয়, অফুরন্ত সম্ভাবনার উৎস: রাষ্ট্রপতি      ● পাগলা মসজিদের স্বর্ণ-রূপা ও বৈদেশিক মুদ্রার গণনা শুরু      ● নোয়াখালীতে ঘুমন্ত সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যা, আটক স্ত্রী-শাশুড়ি      ● বাসের পর বান্দরবান-থানচি সড়কে জিপ-মাহেন্দ্র চলাচলও বন্ধ      ● চাঁপাইনবাবগঞ্জে ১৭ টি ককটেল উদ্ধার      
পটুয়াখালীতে নানা আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত
প্রতিনিধি, পটুয়াখালী
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ১:২৯ পিএম

‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্ব জয়’—এই প্রতিপাদ্য সামনে রেখে পটুয়াখালীতে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে র‍্যালিটি বের হয়। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে র‍্যালিটি একই স্থানে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহসিন উদ্দীন। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘কন্যাশিশুরা আজকের দিনে আর কোনোভাবেই পিছিয়ে নেই। তাদের সঠিক শিক্ষা, সুরক্ষা ও বিকাশ নিশ্চিত করতে পারলে তারাই আগামী দিনে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে নেতৃত্ব দেবে। এজন্য বাল্যবিয়ে পুরোপুরি নির্মূল করে কন্যাশিশুদের জন্য নিরাপদ ও সম্ভাবনাময় পরিবেশ গড়ে তোলা আমাদের সবার নৈতিক দায়িত্ব।’

জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ডে-কেয়ার ইনচার্জ রেখা রানী হালদারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কিশোর রায়, জেলা শিক্ষা কর্মকর্তা মুহা. মুজিবুর রহমান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শিরিন সুলতানা এবং জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এস এম ফজলুল করিম।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট নাজমুল আহসান, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি মো. আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ।

আলোচনা সভায় বক্তারা কন্যাশিশুদের শিক্ষা, সুরক্ষা ও অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানো এবং কন্যাশিশুদের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ের কন্যাশিশু, তাদের অভিভাবক, শিক্ষক, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  জাতীয় কন্যাশিশু দিবস   পটুয়াখালী   বাল্যবিয়ে প্রতিরোধ   কন্যাশিশুর অধিকার   নারী ও শিশু   মহিলা বিষয়ক অধিদপ্তর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close