সোমবার ● ১২ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● বেলাবতে রাস্তা নিয়ে বিরোধ, অন্তঃসত্ত্বা নারীসহ মা-মেয়েদের মারধরের অভিযোগ      ● পটুয়াখালীতে নানা আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত      ● পাইকগাছায় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা      ● চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন      ● হংকং সিক্সেসে বাংলাদেশের দল ঘোষণা, আছেন সাব্বিরও      ● তালা ভেঙে ভিসির দপ্তরে প্রবেশ, উত্তপ্ত চুয়েট ক্যাম্পাস      ● আইএমএফের নতুন ঋণচুক্তি নিয়ে আশাবাদী সরকার: অর্থমন্ত্রী      ● ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ দেওয়ার দাবি, বিতর্কে মোদি সরকার      ● কন্যাশিশু কোনো বোঝা নয়, অফুরন্ত সম্ভাবনার উৎস: রাষ্ট্রপতি      ● পাগলা মসজিদের স্বর্ণ-রূপা ও বৈদেশিক মুদ্রার গণনা শুরু      ● নোয়াখালীতে ঘুমন্ত সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যা, আটক স্ত্রী-শাশুড়ি      ● বাসের পর বান্দরবান-থানচি সড়কে জিপ-মাহেন্দ্র চলাচলও বন্ধ      
বেলাবতে রাস্তা নিয়ে বিরোধ, অন্তঃসত্ত্বা নারীসহ মা-মেয়েদের মারধরের অভিযোগ
রেজাউল আলম বিপ্লব, বেলাব (নরসিংদী)
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ১:৩৬ পিএম

নরসিংদীর বেলাবতে বাড়িতে যাতায়াতের রাস্তা নিয়ে বিরোধের জেরে এক পরিবারের মা-মেয়েদের মারধর, অন্তঃসত্ত্বা নারীর মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত এবং স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশী পরিবারের বিরুদ্ধে। এ ঘটনায় তৃষা মনি (২১) বেলাব থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

শনিবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সল্লাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নিলক্ষীয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে তৃষা মনি জানান, প্রতিবেশী শিপন সরকার, তাঁর বাবা শহিদ সরকার, মা মোজেদা সরকারসহ অজ্ঞাতনামা আরও দুই-তিনজন দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের বাড়িতে প্রবেশ করেন। শিশুদের খেলাকে কেন্দ্র করে বিরোধের একপর্যায়ে তাঁরা পরিবারের সদস্যদের গালিগালাজ ও মারধর করেন। এ সময় শিপন সরকারের হাতে থাকা দা দিয়ে তাঁর মা হানুফা বেগমের মাথায় আঘাত করা হয়। পাশাপাশি তৃষা মনি এবং তাঁর দুই বোন নিপা সরকার ও ইয়ানুরকেও মারধর করা হয়েছে বলে অভিযোগে বলা হয়।

আহত হানুফা বেগমকে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তৃষা মনি ও তাঁর বোন নিপা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানান তিনি। মাথায় আঘাতের কারণে হানুফা বেগম কথা বলতে পারছিলেন না বলেও দাবি করেন তৃষা মনি।

তৃষা মনি বলেন, তাঁর ছোট ভাইবোনেরা রাস্তা দিয়ে যাওয়ার সময় শিপনের পরিবারের সদস্যরা তাঁদের মারধর করেন। এ বিষয়ে শিপনের মায়ের কাছে বিচার চাইতে গেলে শিপন, তাঁর বাবা ও মা তাঁদের বাড়িতে এসে কেচি গেট জোর করে খুলে মারধর করেন। এতে তাঁর মায়ের মাথা ফেটে যায় বলে অভিযোগ করেন তিনি।

হানুফা বেগমের মা অভিযোগ করেন, তাঁর মেয়ে অন্তঃসত্ত্বা। পরিবারে চার মেয়ে থাকলেও কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ সদস্য না থাকায় এ সুযোগে তাঁদের বাড়িতে ঢুকে মারধর ও লুটপাট করা হয়েছে। পরিবারের সদস্যদের ওপর হামলার ঘটনায় তিনি বিচার দাবি করেন।

তবে অভিযুক্ত শিপন সরকার পাল্টা অভিযোগ করে বলেন, ‘ওনারা আমার আম্মাকে মেরে দাঁত ফেলে দিচ্ছে, আমার আব্বুকেও মারছে। আমি যাওয়ার পর আমাকে মারতে আসছে, পরে একটু হাতাহাতি হয়েছে। এ বিষয়ে আমিও থানায় অভিযোগ করেছি।’

বেলাব থানা-পুলিশ জানায়, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  নরসিংদী   বেলাব   মারধরের অভিযোগ   অন্তঃসত্ত্বা নারী   পারিবারিক বিরোধ   থানায় অভিযোগ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close