শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ধর্মীয় আয়োজনে নানাবাড়ি রেস্টুরেন্টের উদ্বোধন      ● চালের দাম বাড়তি, মুরগি-ডিমে স্বস্তি      ● বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬ দিন পর শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার      ● হরমুজ প্রণালিতে হামলার প্রভাব, বাড়ছে তেলের দাম      ● রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের শেষ চালান      ● জি-২০ সম্মেলনে পুতিনকে চান ট্রাম্প      ● এনটিআরসিএর নিয়োগে ত্রুটি ছিল, বললেন শিক্ষামন্ত্রী      ● ডিসেম্বরে নাশকতার আশঙ্কা, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী      ● শুক্র ও শনিবার ১১ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ      ● আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা      ● নাশকতা মোকাবিলায় নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ বিএনপির      ● যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়, ৯ লাখ ৬০ হাজার গ্রাহক বিদ্যুৎহীন      
সৌদি বিমানবন্দরে হামলার পর হুতিদের বিরুদ্ধে পদক্ষেপের ইঙ্গিত ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ১২:১৩ পিএম

সৌদি আরবের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পর ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র যোগ দিতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

শনিবার (১০ অক্টোবর) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ‘আমরা যোগ দিতে পারি। বিষয়টি খতিয়ে দেখব। হামলার খবর আমরা মাত্রই জেনেছি। তাই সিদ্ধান্ত নেব। আমরা খুব দ্রুত পদক্ষেপ নিই।’

এর আগে শুক্রবার সৌদি আরবে বেসামরিক মানুষ ও অবকাঠামো লক্ষ্য করে হুতিদের হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন ট্রাম্প। হোয়াইট হাউসের দক্ষিণ লনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘এটা ভালো নয়। বিষয়টি নিয়ে আমি খুশি নই।’

রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পর হুতিদের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র এ অভিযানে অংশ নেবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।






স্বদেশ প্রতিদিন/এস পি




আরও সংবাদ   বিষয়:  ডোনাল্ড ট্রাম্প   যুক্তরাষ্ট্র   হুতি   ইয়েমেন   সৌদি আরব   রিয়াদ বিমানবন্দর   মধ্যপ্রাচ্য সংকট   সামরিক অভিযান   আন্তর্জাতিক সংবাদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close