প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১১:০০ AM

উপকেন্দ্রের বার্ষিক মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে রাজশাহী ও সিরাজগঞ্জের বেশ কিছু এলাকায় শুক্র ও শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এর মধ্যে শুক্রবার রাজশাহীতে পাঁচ ঘণ্টা এবং শনিবার সিরাজগঞ্জে ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।
নেসকো রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-৫-এর বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩৩/১১ কেভি কাটাখালী উপকেন্দ্রের মেরামতকাজের জন্য শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। অন্যদিকে, সিরাজগঞ্জের বাহিরগোলা ৩৩/১১ কেভি উপকেন্দ্রের মেরামত ও সংরক্ষণকাজের জন্য শনিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
সিরাজগঞ্জে বিদ্যুৎ বন্ধ থাকার আওতাভুক্ত এলাকার মধ্যে রয়েছে বাহিরগোলা রোড, মুজিব সড়ক, ডিসি অফিস রোড, থানা রোড, দরগাপট্টি বেপারীপাড়া, আরশীনগর, নতুন পোস্ট অফিস রোড, বড় বাজার, বাজার স্টেশন, মোক্তারপাড়া, খলিফাপট্টি, পৌরসভা রোড, সদর হাসপাতাল, কালীবাড়ি, একডালা, দত্তবাড়ী, রানীগ্রাম, কুশাহাটা, গুণেরগাঁতী, জানপুর, রহমতগঞ্জ, তেলকুপি, বহুলী, শালুয়াভিটা, খোকশাবাড়ী, ফকিরতলা, নলিছাপাড়াসহ আশপাশের এলাকা। নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
স্বদেশ প্রতিদিন/এস পি