শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ধর্মীয় আয়োজনে নানাবাড়ি রেস্টুরেন্টের উদ্বোধন      ● চালের দাম বাড়তি, মুরগি-ডিমে স্বস্তি      ● বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬ দিন পর শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার      ● হরমুজ প্রণালিতে হামলার প্রভাব, বাড়ছে তেলের দাম      ● রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের শেষ চালান      ● জি-২০ সম্মেলনে পুতিনকে চান ট্রাম্প      ● এনটিআরসিএর নিয়োগে ত্রুটি ছিল, বললেন শিক্ষামন্ত্রী      ● ডিসেম্বরে নাশকতার আশঙ্কা, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী      ● শুক্র ও শনিবার ১১ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ      ● আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা      ● নাশকতা মোকাবিলায় নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ বিএনপির      ● যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়, ৯ লাখ ৬০ হাজার গ্রাহক বিদ্যুৎহীন      
ধর্মীয় আয়োজনে নানাবাড়ি রেস্টুরেন্টের উদ্বোধন
প্রতিনিধি, নোয়াখালীর (বেগমগঞ্জ)
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১১:৫০ AM

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মজুমদারহাট সংলগ্ন নরোত্তমপুর এলাকায় ব্যতিক্রমী ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘নানাবাড়ি রেস্টুরেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টার’। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৯টায় পবিত্র কোরআন খতম, ধর্মীয় মাহফিল ও বিশেষ দোয়া-মোনাজাতের মাধ্যমে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত ও খতমের পর দেশ, জাতি এবং প্রতিষ্ঠানের সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আন্তরিক পরিবেশে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠান স্থানীয়দের মধ্যে ভিন্নধর্মী আয়োজন হিসেবে নজর কেড়েছে।

নানাবাড়ি রেস্টুরেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টারটি শুধু খাবার পরিবেশনের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং পরিবার-পরিজন নিয়ে আনন্দময় সময় কাটানোর জন্য এখানে রাখা হয়েছে নানা ধরনের আয়োজন। বিশেষ করে শিশুদের বিনোদনের কথা বিবেচনা করে তৈরি করা হয়েছে আকর্ষণীয় ‘কিডস জোন’। যেখানে শিশুদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের খেলার সরঞ্জাম। ফলে অভিভাবকেরা পরিবারের সদস্যদের নিয়ে রেস্টুরেন্টে আসার পাশাপাশি শিশুদেরও বিনোদনের সুযোগ করে দিতে পারবেন।

এছাড়া ছবি তুলতে ভালোবাসেন এমন দর্শনার্থীদের জন্য রয়েছে বিশেষ ‘লাভ বক্স’ সেলফি জোন। যেখানে বন্ধু, পরিবার ও প্রিয়জনদের সঙ্গে সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করতে পারবেন ছবি প্রেমীরা। খাবার, শিশুদের বিনোদন এবং ছবি তোলার বিশেষ ব্যবস্থা—সব মিলিয়ে প্রতিষ্ঠানটিকে পারিবারিক বিনোদন ও সময় কাটানোর উপযোগী করে সাজানো হয়েছে।

রেস্টুরেন্টটিতে খাবারের মেন্যুতে রাখা হয়েছে মালাই চা, চটপটি, ফুচকা, দই-চিড়া, মালাই কফি, তাজা ফলের জুস, বারবিকিউ, শাহি নানরুটি, বিরিয়ানি, বিভিন্ন ধরনের ফাস্টফুডসহ নানা মুখরোচক খাবার। প্রতিষ্ঠান কর্তৃপক্ষের দাবি, সবার ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে খাবারের দাম রাখা হয়েছে সুলভ।

অন্যদিকে বিয়ে, জন্মদিন, গায়ে হলুদ, পারিবারিক অনুষ্ঠান, সামাজিক আয়োজন ও বিভিন্ন ধরনের পার্টি আয়োজনের জন্য রয়েছে কমিউনিটি সেন্টার ভাড়ার সুবিধা। বিশেষ করে সাধারণ ও নিম্নআয়ের মানুষের কথা বিবেচনা করে স্বল্প খরচে কমিউনিটি সেন্টার ভাড়া দেওয়ার উদ্যোগ নিয়েছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মনির সওদাগর।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মনির সওদাগর বলেন, ‘আমি সাধারণ মানুষের কথা চিন্তা করে একটি গরিববান্ধব কমিউনিটি সেন্টার গড়ে তুলেছি। অনেক সময় আর্থিক সীমাবদ্ধতার কারণে সাধারণ মানুষ নিজেদের পারিবারিক ও সামাজিক অনুষ্ঠান সুন্দরভাবে আয়োজন করতে পারেন না। তাদের সেই বিষয়টি বিবেচনায় রেখেই স্বল্প খরচে কমিউনিটি সেন্টার ভাড়া দেওয়ার ব্যবস্থা করেছি। পাশাপাশি রেস্টুরেন্টের খাবারের দামও সবার সাধ্যের মধ্যে রাখার চেষ্টা করেছি।’

তিনি আরও বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানে সর্বাত্মক নিরাপত্তাব্যবস্থা রাখার চেষ্টা করেছি। আপনারা পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও প্রিয়জনদের নিয়ে এখানে আসবেন। সুন্দর পরিবেশে খাবার গ্রহণ করবেন, শিশুদের বিনোদনের সুযোগ দেবেন এবং আনন্দঘন সময় কাটাবেন—এটাই আমাদের প্রত্যাশা।’

স্থানীয়দের জন্য সাশ্রয়ী মূল্যে খাবার, শিশুদের বিনোদন, সেলফি জোন এবং স্বল্প খরচে সামাজিক অনুষ্ঠান আয়োজনের সুবিধা নিয়ে নানাবাড়ি রেস্টুরেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টারটি বেগমগঞ্জের মানুষের কাছে একটি নতুন আকর্ষণ হয়ে উঠবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  নোয়াখালী   বেগমগঞ্জ   নানাবাড়ি রেস্টুরেন্ট   রেস্টুরেন্ট উদ্বোধন   কমিউনিটি সেন্টার   মনির সওদাগর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close