শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬ দিন পর শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার      ● হরমুজ প্রণালিতে হামলার প্রভাব, বাড়ছে তেলের দাম      ● রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের শেষ চালান      ● জি-২০ সম্মেলনে পুতিনকে চান ট্রাম্প      ● এনটিআরসিএর নিয়োগে ত্রুটি ছিল, বললেন শিক্ষামন্ত্রী      ● ডিসেম্বরে নাশকতার আশঙ্কা, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী      ● শুক্র ও শনিবার ১১ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ      ● আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা      ● নাশকতা মোকাবিলায় নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ বিএনপির      ● যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়, ৯ লাখ ৬০ হাজার গ্রাহক বিদ্যুৎহীন      ● রাজধানীসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন      ● গোপালগঞ্জে বিএনপির হাতে আওয়ামী লীগ পুনর্বাসন!      
বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬ দিন পর শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিরব বাবু, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১১:২৪ AM

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিখোঁজের ছয় দিন পর সাইদুল ইসলাম (১০) নামের এক শিশুর হাত-পা বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল আনুমানিক ৪টার দিকে উপজেলার রূপসদী ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের মিন্টু মিয়ার বাড়ির রাস্তার পাশের একটি সেপটিক ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সাইদুল ইসলাম ওই গ্রামের মৃত ফরিদ মিয়া ও জোহরা খাতুন দম্পতির ছেলে। বাবাহারা এই শিশুটির এমন নৃশংস মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২০ নভেম্বর) বিকেল আনুমানিক ৪টা থেকে ৫টার মধ্যে নিজ বাড়ি থেকে হোগলাকান্দি বাজারে সিঙ্গারা কেনার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হয় সাইদুল। এরপর সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি পরিবার। এ বিষয়ে পরিবার ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছিল। অবশেষে নিখোঁজের ছয় দিন পর বৃহস্পতিবার বিকেলে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ ওই সেপটিক ট্যাংকের ভেতর থেকে হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দা ও স্বজনদের ধারণা, শিশুটিকে পরিকল্পিতভাবে হত্যার পর মরদেহ গুম করার উদ্দেশ্যে সেপটিক ট্যাংকে ফেলে রাখা হয়েছে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্ত করতে পুলিশের তদন্ত ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  বাঞ্ছারামপুর   ব্রাহ্মণবাড়িয়া   শিশু হত্যা   শিশুর মরদেহ   নিখোঁজ   পুলিশ   সেপটিক ট্যাংক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close