বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● শিল্পকলায় মঞ্চস্থ ‘সখী রঙ্গমালা’      ● সৌদি আরবে সেনা মোতায়েনের বিষয়ে যা জানাল পাকিস্তান      ● তারেকের ভারত সফরে ঢাকার শর্ত, মোদিকে বার্তা      ● ব্যর্থ মৃত্যুদণ্ডের ঘটনায় ‘ক্ষুব্ধ’ ক্রিস্টা পাইক      ● গণপরিবহনের বিশৃঙ্খলা নিরসনে বৈঠকে প্রধানমন্ত্রী      ● ফ্লাইদুবাই হামলা: ইরান নিয়ে ট্রাম্পের দাবি, ভ্যান্সের ভিন্ন সুর      ● পরিবহন খাতের মাফিয়াবৃত্তির অবসান হবে: রিজভী      ● তিন ঘণ্টার ব্যবধানে জাপানে ২ ভূমিকম্প      ● প্রতিদিন বাদাম খাওয়া কি সত্যিই স্বাস্থ্যকর?      ● আজকের মুদ্রার রেট: ৮ অক্টোবর ২০২৬      ● পারফিউম ব্যবহারে এই ৪ ভুলেই কমে যায় ঘ্রাণের স্থায়িত্ব      ● বিশ্ববাজারে কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম      
সৌদি আরবে সেনা মোতায়েনের বিষয়ে যা জানাল পাকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ১২:৩৭ পিএম

সৌদি আরবে পাকিস্তান সেনা মোতায়েন করবে কি না, তা নিয়ে আলোচনার মধ্যেই বিষয়টি স্পষ্ট করেছে ইসলামাবাদ। পাকিস্তান জানিয়েছে, সৌদি আরবে তাদের সেনারা আগে থেকেই মোতায়েন রয়েছে।

বুধবার পাকিস্তানের আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এ তথ্য জানান। জিও টিভির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মক্কা জোটের আওতায় পাকিস্তানি সেনারা আগে থেকেই সৌদি আরবে অবস্থান করছে কি না—মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের এমন প্রশ্নের জবাবে আহমেদ শরীফ চৌধুরী বলেন, পাকিস্তানি বাহিনী সৌদি আরবে কয়েক দশক ধরেই রয়েছে।

আইএসপিআর মহাপরিচালক বলেন, ‘তাই আমি আপনাদের জানাতে পারি, বিভিন্ন সক্ষমতা ও ক্ষেত্রে পাকিস্তানি সেনারা আগে থেকেই সেখানে অবস্থান করছে।’

তিনি আরও বলেন, পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে দীর্ঘদিনের কূটনৈতিক, রাজনৈতিক, সামরিক এবং জনগণের মধ্যকার সম্পর্কের প্রেক্ষাপটেই মক্কা জোটের উদ্ভব হয়েছে। এটি শূন্য থেকে হঠাৎ গড়ে ওঠেনি।

পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক যৌথ প্রতিরক্ষা প্রতিশ্রুতি অবিলম্বে বাস্তবায়ন এবং সৌদি আরবে সামরিক বাহিনী দ্রুত মোতায়েনের বিষয়ে একমত হওয়ার পর পাকিস্তানের পক্ষ থেকে এই বক্তব্য এলো।

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত এক যৌথ বিবৃতি অনুযায়ী, রিয়াদে ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির’ এক জরুরি বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

দেশ তিনটি জানিয়েছে, অনুমোদিত ব্যবস্থা এবং নিজ নিজ দেশের জাতীয় আইন মেনে সেনা মোতায়েনের প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এসব পদক্ষেপের লক্ষ্য হলো প্রস্তুতি বৃদ্ধি, সামরিক সমন্বয় সাধন এবং যৌথ সক্ষমতা জোরদার করা।

পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে আগস্ট মাসে ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ স্বাক্ষরিত হয়েছিল। চুক্তি অনুযায়ী, কোনো সদস্য দেশের ওপর সশস্ত্র আক্রমণকে তিন দেশের সবার ওপর আক্রমণ হিসেবে গণ্য করা হবে।

ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলা মোকাবিলায় সৌদি আরবে পাকিস্তানি সেনা মোতায়েনের সম্ভাবনা নিয়ে আলোচনার মধ্যেই দেশটির পক্ষ থেকে সেনাদের আগে থেকেই সৌদিতে অবস্থানের বিষয়টি জানানো হলো।





স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  পাকিস্তান   সৌদি আরব   পাকিস্তানি সেনা   সেনা মোতায়েন   মক্কা চুক্তি   মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি   তুরস্ক   হুথি   ইয়েমেন   আহমেদ শরীফ চৌধুরী   আইএসপিআর   আন্তর্জাতিক সংবাদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close