সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ঢাকা রেঞ্জে সংযুক্ত ১২ পুলিশ কর্মকর্তা      ● ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় আগুন, নিখোঁজ ২৯      ● রূপপুর থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ      ● নির্ধারিত সময়েই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা      ● আওয়ামী লীগের বিরুদ্ধে কালুখালীতে বিএনপির মোটর শোডাউন ও বিক্ষোভ      ● পাইকগাছায় জাল নোটসহ দুই নারী আটক       ● খুলনায় গোপালগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যানকে      ● শ্রমিকদের বেতন বাড়লে বাড়ানো যাবে না বাড়িভাড়া, স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর      ● রামুতে ট্রেন-সিএনজি সংঘর্ষ: চিকিৎসাধীন তানিয়ার মৃত্যু, প্রাণহানি বেড়ে ৫      ● ঐতিহ্যবাহী নবীনগর প্রেসক্লাবের ৪১তম বর্ষে পদার্পণ      ● রায়পুরে ভাড়া বাসার মাটির নিচে ১১ আইইডি      ● গ্রেপ্তার এনসিপি নেতাকে নিতে থানায় উত্তেজনা      
রাশিয়ার উপকূলে ড্রোন হামলায় তেলবাহী জাহাজে আগুন
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ১১:৫৪ AM

রাশিয়ার কৃষ্ণসাগর উপকূলে ড্রোন হামলায় ভারতীয় ২৩ নাবিকসহ একটি তেলবাহী জাহাজে আগুন ধরে গেছে। লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজটিতে হামলার পর থাকা ২৩ নাবিককে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার পরিবহন মন্ত্রণালয়।

স্থানীয় সময় মঙ্গলবার (৬ অক্টোবর) রুশ পরিবহন মন্ত্রণালয় জানায়, জাহাজটিতে নৌ ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। হামলার পর কৃষ্ণসাগরের পানিতে জাহাজটি থেকে ছড়িয়ে পড়া অপরিশোধিত তেলে আগুন ধরে যায়। আগুনের তীব্রতা বেশি হওয়ায় উদ্ধারকারী দল এখনো তা নিয়ন্ত্রণে আনতে পারেনি।

রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনের তীব্রতা কিছুটা কমে এলে আবারও আগুন নেভানোর চেষ্টা করা হবে।

রাশিয়ার জনপ্রিয় পর্যটন শহর সোচির কাছে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সমুদ্রের মধ্যে জ্বলন্ত জাহাজ থেকে আগুনের উজ্জ্বল শিখা ও কালো ধোঁয়া উঠতে দেখা গেছে।

নিরাপত্তার কারণে সোচির উপকূল ও সৈকত এলাকায় মানুষের প্রবেশ সীমিত করা হয়েছে বলে জানিয়েছেন শহরটির মেয়র।

এর একদিন আগে রোমানিয়ার উপকূলের কাছে আরেকটি জাহাজে আগুন ধরে যায়। পরে জাহাজটি ডুবে যায়। ওই ঘটনায় একজন নিহত ও একজন নিখোঁজ রয়েছেন। ইউক্রেনের দাবি, রাশিয়ার ড্রোন হামলায় জাহাজটিতে আগুন ধরে যায়। ওই ঘটনায় একজন ভারতীয় নাবিকও আহত হন।

২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজগুলোও হামলার ঝুঁকিতে রয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে রাশিয়া ইউক্রেনীয় পণ্যবাহী শস্যের জাহাজেও হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে কিয়েভ।

অন্যদিকে রাশিয়ার তেল অবকাঠামোয় ইউক্রেনের হামলাকে রুশ হামলার পাল্টা জবাব হিসেবে দেখছে কিয়েভ। সাম্প্রতিক সপ্তাহগুলোতে দুই দেশই হামলা আরও বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছে।

এরই মধ্যে রাশিয়া কিয়েভের গুরুত্বপূর্ণ সেতুগুলোতে হামলা চালানোর পাশাপাশি দিনের বেলাতেও রাজধানী শহরে ড্রোন হামলা শুরু করেছে। এতে শহরটির যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

এর আগে দক্ষিণ রাশিয়ার বিভিন্ন তেল স্থাপনায় ইউক্রেনের হামলার পর সমুদ্রে তেল ছড়িয়ে পড়া, সৈকত বন্ধ করে দেওয়া এবং কালো বৃষ্টির মতো দূষণের ঘটনাও ঘটেছে।





স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  রাশিয়া   ইউক্রেন   ড্রোন হামলা   কৃষ্ণসাগর   তেলবাহী জাহাজ   ভারতীয় নাবিক   সোচি   রাশিয়া-ইউক্রেন যুদ্ধ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close