সোমবার ● ৫ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ইউক্রেনে ডাটা সেন্টার ও লজিস্টিকস কেন্দ্রে রাশিয়ার হামলা      ● ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক      ● প্লেগে রুশ গবেষকের মৃত্যু, কোয়ারেন্টাইনে দুই শতাধিক      ● ২২ ক্যারেটের সোনার দাম কমল ১,৬৯১ টাকা      ● বিশ্ব বসতি দিবসের উদ্বোধন প্রধানমন্ত্রীর      ● জাকারিয়া হত্যায় নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা      ● ছাত্রদলের তথ্যে বাউফলে অভিযান, গাঁজার গাছসহ আটক ১      ● বেতন-ভাতা ও জাতীয়করণের দাবিতে রাজপথে শিক্ষকরা      ● জাজিরায় শিক্ষার্থীদের সংবর্ধনায় এমপি সাঈদ আহমেদ আসলাম       ● মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ      ● মা ইলিশ সংরক্ষণ অভিযান      ● টাকা নিয়েও নৈশপ্রহরী নিয়োগ না দেওয়ার অভিযোগ      
ইউক্রেনে ডাটা সেন্টার ও লজিস্টিকস কেন্দ্রে রাশিয়ার হামলা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১১:৪৯ AM

ইউক্রেনের একটি ডাটা সেন্টার ও লজিস্টিকস কেন্দ্রে রাশিয়ার সামরিক বাহিনী হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। রোববার মন্ত্রণালয় জানায়, ওডেসা ও চেরনোমোরস্ক এলাকায় এসব স্থাপনায় হামলা চালানো হয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, গেরান ড্রোন ব্যবহার করে চেরনোমোরস্কে নোভা পোশতার একটি লজিস্টিকস কেন্দ্র এবং ওডেসার একটি ডাটা সেন্টারে হামলা চালানো হয়। হামলার ভিডিও ফুটেজও প্রকাশ করেছে মন্ত্রণালয়। এতে দুই স্থাপনায় সরাসরি হামলার দৃশ্য দেখা যায় বলে দাবি করা হয়েছে।

মস্কো জানিয়েছে, সাম্প্রতিক সময়ে ইউক্রেনের বিভিন্ন ডাটা সেন্টারেও হামলা বাড়িয়েছে রাশিয়া। এসব হামলায় ইন্টারনেট ও মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় যোগাযোগব্যবস্থায় বিঘ্ন ঘটেছে বলে দাবি করেছে রুশ পক্ষ।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, ওডেসা বন্দরে সামরিক সরঞ্জাম পরিবহনকারী দুটি পণ্যবাহী জাহাজেও হামলা চালানো হয়েছে। এ ছাড়া একটি ড্রোন নিয়ন্ত্রণকেন্দ্র, আকাশ নজরদারি রাডার, সামরিক পরিবহন অবকাঠামো, অস্ত্রের গুদাম ও ড্রোন সংরক্ষণকেন্দ্রেও হামলা চালানোর দাবি করা হয়েছে।

মন্ত্রণালয়ের দাবি, ইউক্রেনের ১৪৭টি স্থানে এসব হামলা চালানো হয়েছে। এসব স্থানে ইউক্রেনীয় সেনা ও বিদেশি ভাড়াটে যোদ্ধারাও অবস্থান করছিল বলে দাবি করেছে রাশিয়া।

পরে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দিনিপ্রো নদীর ওপর কিয়েভের সেভেরনি সড়ক সেতুতেও হামলা চালানো হয়েছে। সেতুটি সেনা ও সামরিক সরঞ্জাম পরিবহনে ব্যবহৃত হতো বলে দাবি করেছে মস্কো।

রাশিয়ার আরও দাবি, গত ২৪ ঘণ্টায় দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চারটি গাইডেড বোমা, যুক্তরাষ্ট্রের তৈরি তিনটি হিমার্স রকেট এবং ১ হাজার ২২২টি ড্রোন ভূপাতিত করেছে।

এদিকে উত্তর-পূর্ব ইউক্রেনের খারকিভ অঞ্চলে রুশ বাহিনী তাদের ঘেরাও আরও শক্ত করেছে এবং উত্তর ও মধ্য দোব্রোপিলিয়া এলাকায় অগ্রসর হয়েছে বলেও জানিয়েছে মস্কো।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়া ও ইউক্রেন উভয়েই দূরপাল্লার হামলা বাড়িয়েছে। ইউক্রেন রাশিয়ার জ্বালানি ও অন্যান্য অবকাঠামোতে ড্রোন হামলা জোরদার করার পর মস্কোও ইউক্রেনের সামরিক শিল্প, বন্দর, জাহাজ চলাচল ও সামরিক সরবরাহব্যবস্থার ওপর হামলা বাড়িয়েছে।

রাশিয়ার দাবি, তাদের হামলার মূল লক্ষ্য ইউক্রেনের যুদ্ধ পরিচালনায় ব্যবহৃত অবকাঠামো। তবে এসব হামলায় বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, সে বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা তথ্য পাওয়া যায়নি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার রাশিয়ার তেল স্থাপনায় হামলা আরও বাড়ানোর ঘোষণা দেন। এর পরদিন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ও ইউক্রেনে হামলা জোরদারের ঘোষণা দেয়। নতুন করে উত্তেজনা বাড়লে এর জন্য জেলেনস্কিকেই দায়ী করা হবে বলে জানিয়েছে মস্কো।





স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  ইউক্রেন   রাশিয়া   রাশিয়া-ইউক্রেন যুদ্ধ   রুশ হামলা   ইউক্রেনে হামলা   ডাটা সেন্টার   লজিস্টিকস কেন্দ্র   ওডেসা   চেরনোমোরস্ক   ড্রোন হামলা   জেলেনস্কি   রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close