সোমবার ● ৫ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক      ● প্লেগে রুশ গবেষকের মৃত্যু, কোয়ারেন্টাইনে দুই শতাধিক      ● ২২ ক্যারেটের সোনার দাম কমল ১,৬৯১ টাকা      ● বিশ্ব বসতি দিবসের উদ্বোধন প্রধানমন্ত্রীর      ● জাকারিয়া হত্যায় নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা      ● ছাত্রদলের তথ্যে বাউফলে অভিযান, গাঁজার গাছসহ আটক ১      ● বেতন-ভাতা ও জাতীয়করণের দাবিতে রাজপথে শিক্ষকরা      ● জাজিরায় শিক্ষার্থীদের সংবর্ধনায় এমপি সাঈদ আহমেদ আসলাম       ● মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ      ● মা ইলিশ সংরক্ষণ অভিযান      ● টাকা নিয়েও নৈশপ্রহরী নিয়োগ না দেওয়ার অভিযোগ      ● বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-যুক্তরাজ্যের আলোচনা      
১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১১:৪১ AM

ব্যাংকিং, বিমা, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), সিগারেট ও মোবাইল ফোন প্রস্তুতকারকসহ ১১টি নির্দিষ্ট খাতের প্রতিষ্ঠানের জন্য অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ই-ভ্যাট পোর্টালের মাধ্যমে এসব প্রতিষ্ঠানের রিটার্ন জমা দিতে হবে।

এনবিআরের সদস্য (মূসক নীতি) আজিজুর রহমানের সই করা এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার (৫ অক্টোবর) এনবিআরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি জানিয়েছেন।

নতুন নির্দেশনার আওতায় থাকা খাতগুলো হলো—সিগারেট, মোবাইল ফোন, বিমা, ব্যাংকিং ও নন-ব্যাংকিং সেবা, মোবাইল ব্যাংকিং, এমএস পণ্য, ওষুধ, পানীয়, সিমেন্ট, টাইলস এবং রং ও বার্নিশ।

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এবং সংশ্লিষ্ট বিধিমালার আওতায় নির্দিষ্ট এসব খাতের ব্যবসায়ীদের অনলাইনে ভ্যাট রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এর ফলে তালিকাভুক্ত খাতের নিবন্ধিত প্রতিষ্ঠানগুলোকে ই-ভ্যাট পোর্টাল ব্যবহার করে রিটার্ন দাখিল করতে হবে।

আদেশে বলা হয়েছে, কোনো নিবন্ধিত প্রতিষ্ঠান এসব পণ্য বা সেবা সরবরাহের পাশাপাশি অন্য কোনো ব্যবসার সঙ্গে জড়িত থাকলেও তাদের ক্ষেত্রে অনলাইনে রিটার্ন দাখিলের নিয়ম প্রযোজ্য হবে।

এ ছাড়া অনলাইনে দাখিলপত্র পেশের বিষয়ে এর আগে এনবিআরের জারি করা নির্দেশনাগুলো নতুন আদেশের মাধ্যমে বাতিল বলে গণ্য হবে। তবে প্রয়োজন অনুযায়ী যেকোনো সময় এই তালিকায় নতুন খাত যুক্ত করা বা কোনো খাত বাদ দেওয়ার ক্ষমতা এনবিআরের থাকবে।



স্বদেশ প্রতিদিন/এস পি




আরও সংবাদ   বিষয়:  ভ্যাট রিটার্ন   অনলাইন ভ্যাট রিটার্ন   এনবিআর   ভ্যাট   ব্যাংকিং   বিমা   মোবাইল ব্যাংকিং   সিগারেট   মোবাইল ফোন   ওষুধ   সিমেন্ট   টাইলস   রং   জাতীয় রাজস্ব বোর্ড  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close