শনিবার ● ৩ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● নতুন নাটকে সাদিয়া ইসলাম মৌ      ● শিল্পকারখানার মিটার চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার      ● ‘চীনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশকে থামাতে পারবে না যুক্তরাষ্ট্র’      ● নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার      ● পশুর চ্যানেলে নিখোঁজ জেলের মরদেহ       ● মাদক ও জুয়া বিরোধী সমাবেশ      ● বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব হলেন: রেজাউল করিম লিটন      ● স্প্রেইড হিউম্যানিটির প্রতিষ্ঠাবার্ষিকী      ● এডিপির বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মাঝে চিঠি বিতরণ      ● ‘হাম ও ডেঙ্গুঃ জনস্বাস্থ্য সুরক্ষায় নগর পরিকল্পনার ভূমিকা’       ● পৌর প্রাক-প্রাথমিক বিদ্যালয় ও সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন      ● ৫০০ তালবীজ রোপণ ও চারা বিতরণ      
নতুন নাটকে সাদিয়া ইসলাম মৌ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৭:০৪ পিএম

ছোটপর্দার নন্দিত মডেল-অভিনেত্রী ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ নতুন একটি নাটকে অভিনয় করেছেন। গল্প ও চরিত্রের বৈচিত্র্যের কারণেই তিনি কাজটি করতে আগ্রহী হন বলে জানিয়েছেন। তিনি বলেন, সবসময় চেষ্টা থাকে ভালো গল্পে কাজ করার এবং ভিন্নধর্মী চরিত্রে নিজেকে উপস্থাপন করার। এ নাটকের ক্ষেত্রেও তেমনটি ঘটেছে। নাটকটি প্রচারে এলেই বোঝা যাবে দর্শকদের কতটা ভালো লেগেছে। তবে কাজটি নিয়ে তিনি বেশ আশাবাদী।

কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের উপন্যাস অবলম্বনে নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন অরুণ। সম্প্রতি রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে। চ্যানেল আইয়ের ২৮ বছরে পদার্পণ উপলক্ষে নির্মিত ‘শঙ্খ সকাল প্রকৃতি’ নাটকটি খুব শিগগির দেখা যাবে।

‘শঙ্খ সকাল প্রকৃতি’ নাটকটি প্রসঙ্গে সাদিয়া ইসলাম মৌ বলেন, গল্প ও চরিত্রের বৈচিত্র্য রয়েছে। এতে নতুনত্ব রয়েছে বলেই কাজটি করতে আগ্রহী হয়েছেন। সবসময় চেষ্টা থাকে ভালো কিছু করার। ভালো গল্পে কাজ করার এবং বৈচিত্র্যময় ভিন্নধর্মী চরিত্রে নিজেকে উপস্থাপন করার। এ নাটকের ক্ষেত্রেও তেমনটি ঘটেছে। নাটকটি প্রচারে এলেই বোঝা যাবে দর্শকের কতটা ভালো লেগেছে। তবে কাজটি নিয়ে তিনি বেশ আশাবাদী।

এ নাটকটিতে দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আহসান হাবিব নাসিম ও গোলাম কিবরিয়া তানভীর। এ ছাড়া বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন ফারজানা চুমকি। গল্পে নৈতিক মূল্যবোধ ও পারিবারিক আবহ ফুটে উঠেছে বলে জানিয়েছেন নির্মাতা ও অভিনয়শিল্পীরা।

এদিকে নাটকটি প্রসঙ্গে গোলাম কিবরিয়া তানভীর বলেন, ছোটবেলা থেকে যার অভিনয় দেখে বড় হয়েছেন, সেই সাদিয়া ইসলাম মৌয়ের বিপরীতে অভিনয় করা তার জন্য দারুণ এক অভিজ্ঞতা।

আহসান হাবিব নাসিম বলেন, নির্মাতা অরুণ চৌধুরীর রুচিশীল নির্মাণে আগেও কাজ করেছেন তিনি। তবে এ নাটকের গল্পটিতে সুন্দর একটি নৈতিক বার্তা রয়েছে।




স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close