শনিবার ● ৩ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● শিল্পকারখানার মিটার চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার      ● ‘চীনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশকে থামাতে পারবে না যুক্তরাষ্ট্র’      ● নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার      ● পশুর চ্যানেলে নিখোঁজ জেলের মরদেহ       ● মাদক ও জুয়া বিরোধী সমাবেশ      ● বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব হলেন: রেজাউল করিম লিটন      ● স্প্রেইড হিউম্যানিটির প্রতিষ্ঠাবার্ষিকী      ● এডিপির বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মাঝে চিঠি বিতরণ      ● ‘হাম ও ডেঙ্গুঃ জনস্বাস্থ্য সুরক্ষায় নগর পরিকল্পনার ভূমিকা’       ● পৌর প্রাক-প্রাথমিক বিদ্যালয় ও সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন      ● ৫০০ তালবীজ রোপণ ও চারা বিতরণ      ● কিশোর গ্যাংকে ঠেকাতে প্রাণ গেল জাকারিয়ার      
শিল্পকারখানার মিটার চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার
প্রতিনিধি, সাভার (ঢাকা)
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৭:০১ পিএম

ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাই শিল্পাঞ্চলে বিভিন্ন কারখানার বৈদ্যুতিক মিটার চুরি করে চিরকুটে বিকাশ নম্বর রেখে অভিনব কায়দায় চাঁদা আদায়কারী সংঘবদ্ধ চোর চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ (আইপি)-১। এ সময় পুলিশের সিগন্যাল ভেঙে মোটরসাইকেল নিয়ে দ্রুতবেগে পালানোর চেষ্টাকালে দুই আসামিসহ পুলিশের দুই সদস্য আহত হন।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন ঢাকা ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া (পিপিএম)।

এর আগে, শুক্রবার বিকেল ৩টার দিকে আশুলিয়ার পলাশবাড়ি এলাকার ঘোড়াপীর মাজার সংলগ্ন রাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—সিরাজগঞ্জ জেলার চৌহালী থানার পাথরাইল গ্রামের কাইয়ুম আলীর ছেলে মো. সবুজ মিয়া ওরফে মিটার সবুজ (২৫) এবং একই থানার রেহাই পুকুরিয়া গ্রামের লিটন মোল্লার ছেলে মারুফ মোল্লা (৩৫)।

পুলিশ জানায়, বিগত কয়েক মাস ধরে এই চক্রটি সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকার বিভিন্ন কারখানার মিটার চুরি করে আসছিল। তারা মিটার চুরি করে তা ঘটনাস্থলের আশপাশেই সুকৌশলে লুকিয়ে রাখত। এরপর মিটারের স্থানে পলিথিনে মোড়ানো একটি চিরকুটে বিকাশ নম্বর রেখে যেত তারা। পরবর্তীতে কারখানা কর্তৃপক্ষ ওই নম্বরে যোগাযোগ করলে দরকষাকষির মাধ্যমে অবৈধভাবে টাকা হাতিয়ে নিয়ে পুনরায় মিটার ফেরত দিত চক্রটি।

গত ৫ আগস্ট ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় অবস্থিত দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের কারখানার পল্লী বিদ্যুতের মিটার চুরির ঘটনায় মামলা দায়ের হয়। এরপর মামলাটির ছায়া তদন্ত শুরু করে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-১। তথ্যপ্রযুক্তির সহায়তায় বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে চক্রটিকে শনাক্ত করা হয়।

এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের সিগন্যাল পেয়ে মোটরসাইকেল নিয়ে দ্রুতবেগে পালানোর চেষ্টাকালে রাস্তায় পড়ে গিয়ে দুই আসামি আহত হন। তাদের আটকাতে গিয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের দুইজন কর্মকর্তা আহত হন। পরে আসামিদের সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, দস্যুতা, চাঁদাবাজি ও মাদকের একাধিক মামলা রয়েছে। এর মধ্যে সবুজ মিয়ার বিরুদ্ধে ৬টি এবং মারুফ মোল্লার বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে। এছাড়াও পুলিশের জিজ্ঞাসাবাদে সবুজ মিয়া শিল্প এলাকা থেকে এ পর্যন্ত ১৫০ থেকে ২০০টি এবং মারুফ মোল্লা ৬০ থেকে ৭০টি মিটার চুরির কথা স্বীকার করেছে।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি চোরাই হেক্সিং মিটার, দুটি স্মার্টফোন এবং পালানোর কাজে ব্যবহৃত একটি বাজাজ পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়। সাম্প্রতিক সময়ে এই চক্রটি একমি ল্যাবরেটরিজ, স্টারলিং লন্ড্রি, বার্জার পেইন্টস, পলমল গ্রুপ, ইফাদ অটোসসহ অন্তত ১৭টি নামিদামি শিল্প প্রতিষ্ঠানের মিটার চুরি করেছে বলে জানিয়েছে পুলিশ।

মিটার চোরদের আটকের বিষয়ে আয়োজিত ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মাহবুবুল হক সজীব, অতিরিক্ত পুলিশ সুপার (অপস্ এন্ড ইন্টেলিজেন্স) সৈয়দ ফয়ছল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, লজিস্টিক এন্ড ট্রেনিং) মো. তোফাজ্জল হোসেন এবং সহকারী পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রাশেদুল ইসলাম বিশ্বাস।




স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close