প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৬:১৩ পিএম

‘শিক্ষার আলো ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে’—এই প্রত্যয়কে সামনে রেখে ফরিদপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের মোহাজীর কলোনিতে পৌরসভা কর্তৃক প্রতিষ্ঠিত ‘পৌর প্রাক-প্রাথমিক বিদ্যালয় ও সাংস্কৃতিক কেন্দ্র’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) মোহাজীর কলোনিতে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন এই প্রতিষ্ঠানটির ফলক উন্মোচন করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
আয়োজকরা জানান, নবপ্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি এলাকার শিশুদের প্রারম্ভিক ও প্রাথমিক শিক্ষার সুযোগ নিশ্চিত করার পাশাপাশি তাদের সাংস্কৃতিক ও সৃজনশীল মেধা বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একটি সুন্দর, সুশিক্ষিত ও আলোকিত আগামী প্রজন্ম গড়ে তুলতে ভবিষ্যতে এ ধরনের সামাজিক ও শিক্ষাবান্ধব উদ্যোগ অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফরিদপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা তানজিলুর রহমান, নির্বাহী প্রকৌশলী শামসুল আলম, মহানগর বিএনপির আহ্বায়ক এফ এম কাইউম জঙ্গি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তানভীর চৌধুরী রুবেল, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিনাল এবং শহর বিএনপির সাবেক সভাপতি রেজাউল ইসলামসহ পৌরসভা ও স্থানীয় সামাজিক-রাজনৈতিক পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
স্বদেশ প্রতিদিন/এফএইচ