প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১:৫৭ পিএম

প্যারিস ফ্যাশন উইকে নিজের নতুন পোশাকের সংগ্রহ নিয়ে হাজির হয়েছিলেন ভিক্টোরিয়া বেকহ্যাম। শুক্রবার রাতে প্যারিসের কনসিয়ার্জেরিতে অনুষ্ঠিত এই ফ্যাশন শোতে স্বামী ডেভিড বেকহ্যাম ও অন্য সন্তানরা উপস্থিত থাকলেও দেখা যায়নি বড় ছেলে ব্রুকলিন বেকহ্যাম ও তার স্ত্রী নিকোলা পেল্টজকে। একই শহরে অবস্থান করেও মায়ের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে তাদের অনুপস্থিতি বেকহ্যাম পরিবারে দূরত্বের আলোচনা নতুন করে সামনে এনেছে।
শোতে পরিবারের সদস্যরা সামনের সারিতে বসেছিলেন। অনুষ্ঠান শেষে আবেগাপ্লুত ভিক্টোরিয়ার পাশে পরিবারের অন্য সদস্যদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। অতীতে মায়ের ফ্যাশন শোগুলোতে নিয়মিত উপস্থিত থাকতে দেখা যেত ব্রুকলিনকে। তাই এবার তার অনুপস্থিতি নিয়ে তৈরি হয়েছে নানা আলোচনা।
ব্রুকলিন ও নিকোলা প্যারিসেই ছিলেন। গত বুধবার একটি পার্টিতেও তাদের দেখা গেছে। অন্যদিকে শোয়ের আগে ডেভিড বেকহ্যাম একটি ভিডিওতে লাইক দিলেও পরিবারের সম্পর্কের টানাপোড়েন কেটেছে—এমন কোনো স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়নি। ঘনিষ্ঠ সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ব্রুকলিনের সঙ্গে তার দুই ভাইয়ের সম্পর্ক এখনো তিক্ত ও টানাপোড়েনের মধ্যে রয়েছে।
এর আগে ডেভিড বেকহ্যামের জন্মদিনের অনুষ্ঠানে ব্রুকলিনের অনুপস্থিতি নিয়েও আলোচনা হয়েছিল। এবার মায়ের ফ্যাশন শোতেও তার উপস্থিত না থাকা সেই পারিবারিক দূরত্বের গুঞ্জন আরও বাড়িয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্যের কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
স্বদেশ প্রতিদিন/এস পি