শনিবার ● ৩ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● স্প্রেইড হিউম্যানিটির প্রতিষ্ঠাবার্ষিকী      ● এডিপির বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মাঝে চিঠি বিতরণ      ● ‘হাম ও ডেঙ্গুঃ জনস্বাস্থ্য সুরক্ষায় নগর পরিকল্পনার ভূমিকা’       ● পৌর প্রাক-প্রাথমিক বিদ্যালয় ও সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন      ● ৫০০ তালবীজ রোপণ ও চারা বিতরণ      ● কিশোর গ্যাংকে ঠেকাতে প্রাণ গেল জাকারিয়ার      ● জুট মিলের নোংরা পানিতে সড়ক ক্ষতিগ্রস্ত      ● স্কুলের পাশে জনমত উপেক্ষা করে বাণিজ্য মেলা      ● পিরোজপুরে ভারতীয় কাপড়বাহী ট্রলার জব্দ      ● অরক্ষিত রেলক্রসিং, একদশকে ৭৫ জনের মৃত্যু      ● বিদ্যুতের তার চুরির ঘটনায় আটক ২      ● ইউএনওর উদ্যোগে কাঠের সেতু      
স্প্রেইড হিউম্যানিটির প্রতিষ্ঠাবার্ষিকী
প্রতিনিধি, বাউফল (পটুয়াখালী)
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৬:২৬ পিএম

পটুয়াখালীর বাউফলে মানবিক সংগঠন ‘স্প্রেইড হিউম্যানিটি’র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫০টি এতিম ও অসহায় পরিবারের মধ্যে ১৫ দিনের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার সকাল ১১টায় বাউফল সরকারি কলেজের হলরুমে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলনে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে ১০ কেজি করে চাল ও ১৫ দিনের বাজারসামগ্রী দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে বক্তব্য দেন ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি। তিনি বলেন, ‘দেশে সংকট উত্তরণে তরুণদের ভূমিকা আমাদের আশাজাগায়। ২৪ পরবর্তী বাংলাদেশের শিক্ষার্থীরা এমন মানবিক কাজের সঙ্গে সম্পৃক্ত থাকবে, এটাই তো চাওয়া।’

রুহুল আমিন ও স্প্রেইড হিউম্যানিটি টিমের জন্য দোয়া ও শুভকামনা জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতেও এমন কার্যক্রম চলমান থাকবে বলে তিনি আশা করেন। পাশাপাশি নতুন প্রজন্মের সবাইকে মানবিক কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাউফল উপজেলা শাখার সাবেক সভাপতি আলহাজ্ব হজরত মাওলানা নজরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাউফল উপজেলা শাখার কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম, খেলাফত মজলিস পটুয়াখালী জেলা শাখার সহসভাপতি মাওলানা আইয়ুব বিন মুসাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্প্রেইড হিউম্যানিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. রুহুল আমিন। সঞ্চালনা করেন সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক মার্জিয়া ইসলাম নূর ও সহ-শিক্ষা ও ত্রাণ সম্পাদক সাইমুন ইসলাম সাগর। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক রায়হান হোসেন।


স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close