শনিবার ● ৩ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
৫০০ তালবীজ রোপণ ও চারা বিতরণ
প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৬:০১ পিএম

ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মানদী বেষ্টিত দিয়ারা নারকেলবাড়িয়া ইউনিয়নের দুর্গম চরাঞ্চলে বজ্রপাত নিরোধক তালবীজ রোপণ ও ফলদ-ঔষধি বৃক্ষ বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।

ফরিদপুর জেলা পরিষদের সার্বিক সহযোগিতায় এবং ‘ফরিদপুর পরিবেশ উন্নয়ন ফোরাম’-এর বাস্তবায়নে শনিবার (৩ অক্টোবর) বেলা ১২টায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির অংশ হিসেবে সদরপুর উপজেলার দুর্গম চর দিয়ারা নারকেলবাড়িয়া ইউনিয়নের হাওলাদার কান্দি মাদ্রাসা ঘাট থেকে নুর উদ্দিন সরদার কান্দি পর্যন্ত প্রায় ২ কিলোমিটার এলাকা জুড়ে ৫০০টি তালবীজ রোপণ করা হয়। পরবর্তীতে মহিলা মাদ্রাসা মাঠে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ২০০টি বিভিন্ন প্রজাতির ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিয়ারা নারকেলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাসির উদ্দিন সরদার, পরিবেশ উন্নয়ন ফোরাম ফরিদপুরের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, সদরপুর পরিবেশ ফোরামের আহ্বায়ক কবির হোসাইন, ক্যাব ফরিদপুরের সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল আলম পারভেজ, ক্যাব ফরিদপুরের সদস্য ও দীপ্ত টিভির ফরিদপুর প্রতিনিধি মো. ইয়াকুব আলী তুহিন।

এছাড়াও অন্যান্যের মধ্যে সুজন (সুশাসনের জন্য নাগরিক) সদরপুরের সহ-সভাপতি সৈয়দ মাহমুদউজ্জামান মিল্টন, মহিলা বিষয়ক সম্পাদক আমেনা মুন্নী, পরিবেশ উন্নয়ন ফোরামের দপ্তর সম্পাদক আব্দুল বাতেন এবং শিক্ষক প্রতিনিধি মো. ইশতিয়াকসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পরিবেশ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির বলেন, “প্রতি বছর বজ্রপাতে দেশের বিভিন্ন এলাকায় বহু প্রাণহানির ঘটনা ঘটে। বিশেষ করে উন্মুক্ত চরাঞ্চলের মানুষ বজ্রপাতের সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন। তাই চরাঞ্চলে বজ্রপাতের ঝুঁকি কমাতে ও পরিবেশের ভারসাম্য রক্ষায় তালগাছের সংখ্যা বাড়ানোর লক্ষ্যে এ তালবীজ রোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।”

দিয়ারা নারকেলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. নাসির উদ্দিন সরদার বলেন, “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং দুর্গম চরাঞ্চলকে বজ্রপাতের হাত থেকে রক্ষা করতে এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি অত্যন্ত প্রশংসনীয়। পরিবেশের ভারসাম্য রক্ষায় শুধু গাছ লাগালেই হবে না, রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে তিনি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।”




স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close