শনিবার ● ৩ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● পূজায় মুক্তি পাচ্ছে ‘দেশু ৭’      ● তিন শতাধিক পাহাড়িকে বিনামূল্যে চিকিৎসা      ● ৫২০ টাকা কেজি মাল্টা, ব্যাখ্যা চাইলেন মন্ত্রী      ● মাদকের বিরুদ্ধে স্ট্যাটাস, সাংবাদিককে প্রাণনাশের হুমকি      ● ইসরায়েলের সহায়তা চায় সোমালিল্যান্ড      ● তুরস্কে রেফারি নিয়োগে কারসাজির অভিযোগ      ● মোস্তাফিজের ওপর এখনো আস্থা আছে: সালাউদ্দিন      ● টানা বৃষ্টিতে ডুবছে ব্যাংকক, প্রাণহানি ৪০      ● হামের উপসর্গে এক দিনে ৮ জনের মৃত্যু      ● চুনকুটিয়ায় হবে মাল্টিমডেল ট্রান্সপোর্ট হাব: ডিএমপি      ● ঋণের উচ্চ সুদ কমাতে স্বল্প সুদে অর্থায়নের উদ্যোগ      ● ঘরের সামনে মিলল ১০টি ককটেলসদৃশ বস্তু      
পূজায় মুক্তি পাচ্ছে ‘দেশু ৭’
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৪:১১ পিএম

দুর্গাপূজা উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে টালিউডের আলোচিত সিনেমা ‘দেশু ৭’। মুক্তির আগে সিনেমাটির প্রচারে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা দীপক অধিকারী দেব ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। এরই অংশ হিসেবে পশ্চিমবঙ্গের দুর্গাপুরে প্রচারণামূলক অনুষ্ঠানে হাজির হন এই তারকা জুটি।

‘দেশু ৭’ দেব-শুভশ্রী জুটির সপ্তম সিনেমা। সিনেমাটিতে অভিনয়ের পাশাপাশি এটি পরিচালনাও করেছেন দেব। আগামী ১৫ অক্টোবর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

শিলিগুড়ি ও শ্রীরামপুরের পর দুর্গাপুরের প্রচারমঞ্চেও দেব-শুভশ্রীর উপস্থিতি, নাচ ও গান ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস তৈরি করে। অনুষ্ঠানে দেবের পরনে ছিল কালো টি-শার্ট ও জ্যাকেট। অন্যদিকে শুভশ্রীকে দেখা যায় কালো-সাদা পোলকা ডটের হল্টার-নেক মিডি ড্রেসে।

শুভশ্রীর পোশাকটিও নজর কাড়ে ফ্যাশনপ্রেমীদের। গণমাধ্যমের তথ্য অনুযায়ী, জনপ্রিয় ব্র্যান্ড ‘জারা’র এই পোশাকটির দাম ৪ হাজার ৯৫০ রুপি।

তবে পোশাকের চেয়ে বেশি আলোচনা তৈরি হয়েছে শুভশ্রীর শেয়ার করা ছবির কমেন্ট বক্সে। সেখানে দেব-শুভশ্রীর পুরোনো সম্পর্ক এবং বর্তমান সময়ের পর্দার বাইরের কেমিস্ট্রি নিয়ে নানা মন্তব্য করেছেন নেটিজেনরা।

২০০৯ সালের ‘চ্যালেঞ্জ’ সিনেমা থেকে দেব ও শুভশ্রীর সম্পর্কের আলোচনা শুরু হয়। ২০১৩ সালে তাদের সম্পর্কের ইতি ঘটে। বর্তমানে শুভশ্রী পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে বিবাহিত এবং দেব অভিনেত্রী রুক্মিণী মৈত্রর সঙ্গে সম্পর্কে রয়েছেন।

তাই দীর্ঘ সময় পর দেব-শুভশ্রীকে একসঙ্গে প্রচারণায় দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাদের পুরোনো সম্পর্ক প্রসঙ্গ টেনে মন্তব্য করেছেন। একজন নেটিজেন লিখেছেন, ‘পৃথিবীর সবচেয়ে ধৈর্যশীল ব্যক্তি রুক্মিণী মৈত্র ও রাজ চক্রবর্তী।’

আরেকজন শুভশ্রীকে উদ্দেশ করে লিখেছেন, ‘শেষে সেই দেব, তাহলে রাজকে বিয়ে করার মানে কি ছিল?’ অন্য একজন মন্তব্য করেছেন, ‘এক্সের সঙ্গে সময় কাটানোর মজাই আলাদা।’

এ ছাড়া আরেক নেটিজেন লিখেছেন, ‘শুভশ্রী, তোমার মতো একজন সাবেক আমার জীবনেও দরকার ছিল।’

নেটিজেনদের এসব মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হলেও দেব-শুভশ্রীর বর্তমান সম্পর্ককে ঘিরে তাদের পক্ষ থেকে নতুন কোনো বক্তব্যের কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। আপাতত সিনেমার প্রচার নিয়েই ব্যস্ত এই তারকা জুটি।




স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  দেশু ৭   দেব   শুভশ্রী গাঙ্গুলি   দেব শুভশ্রী   টালিউড   বাংলা সিনেমা   দেশু ৭ সিনেমা   রাজ চক্রবর্তী   রুক্মিণী মৈত্র   দুর্গাপূজা   সিনেমার প্রচারণা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close