শনিবার ● ৩ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার      ● পশুর চ্যানেলে নিখোঁজ জেলের মরদেহ       ● মাদক ও জুয়া বিরোধী সমাবেশ      ● বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব হলেন: রেজাউল করিম লিটন      ● স্প্রেইড হিউম্যানিটির প্রতিষ্ঠাবার্ষিকী      ● এডিপির বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মাঝে চিঠি বিতরণ      ● ‘হাম ও ডেঙ্গুঃ জনস্বাস্থ্য সুরক্ষায় নগর পরিকল্পনার ভূমিকা’       ● পৌর প্রাক-প্রাথমিক বিদ্যালয় ও সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন      ● ৫০০ তালবীজ রোপণ ও চারা বিতরণ      ● কিশোর গ্যাংকে ঠেকাতে প্রাণ গেল জাকারিয়ার      ● জুট মিলের নোংরা পানিতে সড়ক ক্ষতিগ্রস্ত      ● স্কুলের পাশে জনমত উপেক্ষা করে বাণিজ্য মেলা      
নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার
প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৬:৫১ পিএম

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আমুয়া উত্তরপাড় এলাকায় হলতা নদী থেকে নিখোঁজের একদিন পর মো. জিহাদ (১৩) নামের এক কিশোরের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে আমুয়া ব্রিজের নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত জিহাদ উপজেলার আমুয়া গ্রামের মো. সোহেল ব্যাপারীর ছোট ছেলে।

স্থানীয় সূত্র জানায়, গতকাল শুক্রবার দুপুরে হলতা নদীতে গোসল করার কথা বলে বের হন জিহাদ। তারপর থেকে নিখোঁজ হন তিনি। স্বজনেরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। আজ বিকেলে আমুয়া ব্রিজের নিচে হলতা নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশ ও পরিবারকে খবর দেন। পরে স্বজনেরা ঘটনাস্থলে পৌঁছে জিহাদের লাশ শনাক্ত করেন।

বিষয়টি নিশ্চিত করে কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।


স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close