শনিবার ● ৩ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● এডিপির বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মাঝে চিঠি বিতরণ      ● ‘হাম ও ডেঙ্গুঃ জনস্বাস্থ্য সুরক্ষায় নগর পরিকল্পনার ভূমিকা’       ● পৌর প্রাক-প্রাথমিক বিদ্যালয় ও সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন      ● ৫০০ তালবীজ রোপণ ও চারা বিতরণ      ● কিশোর গ্যাংকে ঠেকাতে প্রাণ গেল জাকারিয়ার      ● জুট মিলের নোংরা পানিতে সড়ক ক্ষতিগ্রস্ত      ● স্কুলের পাশে জনমত উপেক্ষা করে বাণিজ্য মেলা      ● পিরোজপুরে ভারতীয় কাপড়বাহী ট্রলার জব্দ      ● অরক্ষিত রেলক্রসিং, একদশকে ৭৫ জনের মৃত্যু      ● বিদ্যুতের তার চুরির ঘটনায় আটক ২      ● ইউএনওর উদ্যোগে কাঠের সেতু      ● ১০ বছর বয়সেই চার বিশ্ব রেকর্ড গড়ে আলোচনায় ম্যাক্স আলেকজান্ডার      
এডিপির বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মাঝে চিঠি বিতরণ
প্রতিনিধি, পাইকগাছা (খুলনা)
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৬:২২ পিএম

খুলনার পাইকগাছায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-এর আওতায় খুলনা জেলা পরিষদ থেকে বরাদ্দপ্রাপ্ত মসজিদ, মন্দির ও কমিউনিটি পার্টিসিপেশন প্রজেক্ট কমিটি (সিপিপিসি)-এর প্রতিনিধিদের মাঝে বরাদ্দসংক্রান্ত চিঠি বিতরণ করা হয়েছে।

শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী। এতে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব এস এম মনিরুল হাসান বাপ্পী।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্যসচিব ও সাবেক কাউন্সিলর এস এম এমদাদুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ এবং ফসিয়ার রহমান মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ উৎপল কুমার বাইন প্রমুখ।

সভায় বক্তব্য দেন শেখ আনারুল ইসলাম, অধ্যাপক শহিদুল ইসলাম, আব্দুল মজিদ গোলদার ও তুষার কান্তি মণ্ডলসহ আরও অনেকে। সভায় বক্তারা এডিপির বরাদ্দকৃত অর্থ যথাযথ, স্বচ্ছ ও নির্ধারিত উন্নয়নমূলক কাজে ব্যয়ের ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা শেষে খুলনা জেলা পরিষদের এডিপির আওতায় বরাদ্দপ্রাপ্ত বিভিন্ন মসজিদ, মন্দির ও কমিউনিটি সেন্টারের প্রতিনিধিদের হাতে উন্নয়ন বরাদ্দসংক্রান্ত চিঠি তুলে দেওয়া হয়।



স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close