শনিবার ● ৩ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● রাইড শেয়ারিংয়ে বিশৃঙ্খলা! সমাধান প্রয়োজন      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ক্লাবে এসআরবি ও এনবিআরের অভিযান      ● নতুন নাটকে সাদিয়া ইসলাম মৌ      ● শিল্পকারখানার মিটার চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার      ● ‘চীনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশকে থামাতে পারবে না যুক্তরাষ্ট্র’      ● নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার      ● পশুর চ্যানেলে নিখোঁজ জেলের মরদেহ       ● মাদক ও জুয়া বিরোধী সমাবেশ      ● বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব হলেন: রেজাউল করিম লিটন      ● স্প্রেইড হিউম্যানিটির প্রতিষ্ঠাবার্ষিকী      ● এডিপির বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মাঝে চিঠি বিতরণ      ● ‘হাম ও ডেঙ্গুঃ জনস্বাস্থ্য সুরক্ষায় নগর পরিকল্পনার ভূমিকা’       
বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়তে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১১:১৪ AM

বাংলাদেশকে নিরাপদ ও আকর্ষণীয় বিনিয়োগের গন্তব্য হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সমতা, স্বচ্ছতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে আঞ্চলিক ও বৈশ্বিক অংশীদারদের সঙ্গে সম্পর্ক জোরদারের কথা বলেছেন তিনি।

শনিবার (৩ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে তিন দিনব্যাপী ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত সম্মেলনটি ৩ থেকে ৫ অক্টোবর অনুষ্ঠিত হচ্ছে। এতে শতাধিক দেশের রাজনীতিক, কূটনীতিক, গবেষক, নীতিনির্ধারক, ব্যবসায়ী, বিনিয়োগকারী, প্রযুক্তি বিশেষজ্ঞ ও গণমাধ্যমকর্মীরা অংশ নিচ্ছেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সমতা ও স্বচ্ছতার ভিত্তিতে অংশীদারদের সঙ্গে সম্পৃক্ত হতে আগ্রহী। পারস্পরিক সম্মানের ভিত্তিতে সম্পর্ক গড়ে তুলতে চায় সরকার। একই সঙ্গে বাংলাদেশকে একটি শক্তিশালী উৎপাদন ও বিনিয়োগের কেন্দ্রে পরিণত করার জন্য কাজ চলছে।

তিনি বলেন, বাংলাদেশের কৌশলগত ভৌগোলিক অবস্থান, বন্দর, নৌপথ ও উপকূলীয় অর্থনীতি দেশটিকে বৈশ্বিক বাণিজ্য ও আঞ্চলিক সরবরাহব্যবস্থার সঙ্গে আরও গভীরভাবে যুক্ত হওয়ার সুযোগ তৈরি করেছে। বাণিজ্য, জ্বালানি, শিক্ষা, প্রযুক্তি, জলবায়ু ও সামুদ্রিক বিষয়ে আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।

সামাজিক সুরক্ষা কর্মসূচির বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ডসহ বিভিন্ন কার্ডকে সমন্বয় করে ভবিষ্যতে একটি ইউনিভার্সেল কার্ড চালুর লক্ষ্য রয়েছে সরকারের। শিশুদের জন্য আনন্দময় ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করার কথাও জানান তিনি। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের ইউনিফর্ম, স্কুলব্যাগ, মিড ডে মিল ও বৃত্তিসহ বিভিন্ন সুবিধা দেওয়ার উদ্যোগের কথা তুলে ধরেন।

তরুণদের দক্ষ করে তুলতে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তিগত পরিবর্তন ও কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে সামঞ্জস্য রেখে দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানো হচ্ছে। তরুণদের উদ্ভাবন, উদ্যোক্তা কার্যক্রম ও স্টার্টআপে উৎসাহ দেওয়ার কথাও বলেন তিনি।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এখনো প্রায় ১৩ লাখ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়ে যাচ্ছে। তাদের দ্রুত, স্বেচ্ছায়, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক রাজনৈতিক সমর্থন ও অর্থায়ন প্রয়োজন। তাঁর ভাষায়, সংকটের শুরু মিয়ানমারে, তাই এর সমাধানও মিয়ানমারেই হতে হবে।

আইনের শাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা, মানবাধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষার ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আইনের শাসন প্রতিটি নাগরিকের জন্য সমানভাবে প্রযোজ্য হতে হবে। আমরা এমন একটি সংস্কৃতি তৈরি করব, যেখানে সরকারি প্রতিষ্ঠানগুলো সত্যিই মানুষের সেবা করবে।’

কৃষি খাতকে অর্থনীতির কেন্দ্রবিন্দু উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কৃষকদের প্রযুক্তি, সেচ, অর্থায়ন ও বাজারে প্রবেশাধিকার উন্নত করা হচ্ছে। একই সঙ্গে মৎস্য, গবাদিপশু ও গ্রামীণ উদ্যোগে সহায়তা দেওয়ার কথা জানান তিনি।

পানি ব্যবস্থাপনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল ও জলপথ খননের পরিকল্পনার কথা জানান। পাশাপাশি পদ্মা ব্যারাজ প্রকল্প এগিয়ে নেওয়া এবং তিস্তা মহাপরিকল্পনা তৈরির উদ্যোগের কথা বলেন তিনি। এসব উদ্যোগ কৃষি ও জলবায়ু সহনশীলতা বাড়াতে ভূমিকা রাখবে বলে জানান প্রধানমন্ত্রী।

পরিবেশ রক্ষায় আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার কথাও পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি সৌরশক্তির ব্যবহার বাড়ানো, বর্জ্য পুনর্ব্যবহার এবং পরিবেশবান্ধব শিল্প সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন তিনি।

এবারের বে অব বেঙ্গল কনভারসেশনে বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য, আন্তর্জাতিক নিরাপত্তা, অর্থনৈতিক রূপান্তর, জলবায়ু পরিবর্তন, প্রযুক্তি, গণতন্ত্র, সুশাসন এবং বঙ্গোপসাগরকেন্দ্রিক যোগাযোগ ও বাণিজ্যসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হচ্ছে। সম্মেলনে প্রায় ২০০ আলোচক, ৩০০-এর বেশি ডেলিগেট ও এক হাজারের বেশি অংশগ্রহণকারী যোগ দিচ্ছেন।




স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  প্রধানমন্ত্রী তারেক রহমান   বাংলাদেশ   বিনিয়োগ   ইনভেস্টমেন্ট হাব   বে অব বেঙ্গল কনভারসেশন   রোহিঙ্গা   তিস্তা মহাপরিকল্পনা   কৃষি   জলবায়ু   অর্থনীতি   বিনিয়োগ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close