শনিবার ● ৩ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে: কৃষিমন্ত্রী      ● ফারাক্কা চুক্তি নবায়নের কাজ চলছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী      ● সীমান্তে চোরাচালান ঠেকাতে অভিযান অব্যাহত      ● ছাত্রীকে কুপ্রস্তাবের অভিযোগ, পুলিশের হাতে যুবক      ● পূজায় মুক্তি পাচ্ছে ‘দেশু ৭’      ● তিন শতাধিক পাহাড়িকে বিনামূল্যে চিকিৎসা      ● ৫২০ টাকা কেজি মাল্টা, ব্যাখ্যা চাইলেন মন্ত্রী      ● মাদকের বিরুদ্ধে স্ট্যাটাস, সাংবাদিককে প্রাণনাশের হুমকি      ● ইসরায়েলের সহায়তা চায় সোমালিল্যান্ড      ● তুরস্কে রেফারি নিয়োগে কারসাজির অভিযোগ      ● মোস্তাফিজের ওপর এখনো আস্থা আছে: সালাউদ্দিন      ● টানা বৃষ্টিতে ডুবছে ব্যাংকক, প্রাণহানি ৪০      
ফারাক্কা চুক্তি নবায়নের কাজ চলছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৪:২০ পিএম

পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ১৯৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় করা ফারাক্কা চুক্তির ধারাবাহিকতায় এবারও চুক্তি নবায়নের কাজ চলছে। এ বিষয়ে পানি বিশেষজ্ঞদের নিয়ে গঠিত টেকনিক্যাল কমিটি কাজ করছে।

তিনি বলেন, আগামী ১৬ ডিসেম্বর ৩০ বছর মেয়াদি ফারাক্কা চুক্তির মেয়াদ শেষ হবে। এ কারণে চুক্তি নবায়নের বিষয়টি এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

প্রতিমন্ত্রী বলেন, দেশের নদীগুলোর নাব্যতা ফিরিয়ে আনতে প্রতিবেশী বন্ধুত্বপূর্ণ দেশ তাদের বাঁধ, স্লুইসগেট ও ব্যারাজ থেকে বাংলাদেশের প্রাপ্যতা অনুযায়ী পানি সরবরাহ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এর মাধ্যমে দুই বন্ধুত্বপূর্ণ দেশের সম্পর্ক শুধু রাষ্ট্রীয় পর্যায়েই নয়, জনগণের মধ্যেও আরও জোরদার ও শক্তিশালী হবে।

শনিবার সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মহানন্দা নদী পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, জেলা বিএনপি নেতা ইউনুস শেখ, তেঁতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহাদাত হোসেন রঞ্জু, সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহিন এবং নদী নিয়ে কাজ করা সংগঠন নোঙর বাংলাদেশের সভাপতি সুমন সামস ও সাধারণ সম্পাদক আব্দুর রহিমসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

পরে প্রতিমন্ত্রী তেঁতুলিয়া উপজেলা সম্মেলন কক্ষে নোঙর বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।




স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close