শনিবার ● ৩ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
‘অন্যের খেলার দাবার বোর্ড হতে চাই না’
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ২:৪৫ পিএম

বাংলাদেশ অন্যদের ভূরাজনৈতিক প্রতিযোগিতার ক্ষেত্র হিসেবে থাকতে চায় না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, বাংলাদেশ এখন এমন একটি অবস্থানে রয়েছে, যেখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে থেকে নিজেদের শর্তে বিশ্বের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায়।

শনিবার (৩ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে পঞ্চম বে অব বেঙ্গল কনভারসেশনের ‘নতুন করে লেখা এক বিশ্ব’ শীর্ষক সেশনে তিনি এসব কথা বলেন। সম্মেলনটির আয়োজন করেছে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)।

শামা ওবায়েদ বলেন, ‘আমরা অন্য খেলোয়াড়দের খেলার জন্য দাবার বোর্ড হতে চাই না। আমরা আমাদের নিজেদের শর্তে খেলতে চাই।’ একই সঙ্গে তিনি বলেন, বাংলাদেশ মাথা উঁচু রেখে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে আলোচনা, সহযোগিতা ও অংশীদারত্ব করতে প্রস্তুত। তবে দেশের পররাষ্ট্রনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জনগণের স্বার্থ।

জ্বালানি নিরাপত্তার প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, উপসাগরীয় যুদ্ধের মতো পরিস্থিতিতে বাংলাদেশকে অপ্রত্যাশিত জ্বালানি সংকটের পাশাপাশি উপসাগরীয় দেশগুলোতে বসবাস ও কর্মরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশিকে ঘিরে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে।

তিনি বলেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ এখন উৎস ও ক্ষেত্রের বৈচিত্র্যকরণের দিকে নজর দিচ্ছে। একই সঙ্গে দেশের নিজস্ব গ্যাস ও এলএনজি উৎস অনুসন্ধানের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। সৌরবিদ্যুতের দিকেও গুরুত্ব দেওয়ার কথা তুলে ধরে শামা ওবায়েদ বলেন, জ্বালানির ক্ষেত্রে নাগরিকদের স্বনির্ভর করার চেষ্টা চলছে।

রোহিঙ্গা সংকট নিয়েও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ ১০ বছরেরও বেশি সময় ধরে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়ে আসছে এবং এটি দেশের অর্থনীতির ওপর একটি বোঝা তৈরি করেছে। তবে মানবিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ এ বিষয়ে সহযোগিতাপূর্ণ ও সংবেদনশীল অবস্থান বজায় রেখেছে।

শামা ওবায়েদ বলেন, রোহিঙ্গাদের সম্মানজনক, নিরাপদ ও সুশৃঙ্খল প্রত্যাবাসনের জন্য বাংলাদেশ তার অংশীদার, বন্ধু, উন্নয়ন সহযোগী ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করছে। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

‘নতুন করে গড়ে ওঠা এক বিশ্বে ক্ষমতা, প্রযুক্তি ও আস্থার পথচলা’ স্লোগানে পঞ্চম বে অব বেঙ্গল কনভারসেশন আয়োজন করা হয়েছে। সম্মেলনের উদ্বোধনী বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।





স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  শামা ওবায়েদ   পররাষ্ট্র প্রতিমন্ত্রী   বাংলাদেশ পররাষ্ট্রনীতি   বে অব বেঙ্গল কনভারসেশন   জ্বালানি নিরাপত্তা   রোহিঙ্গা সংকট   বাংলাদেশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close