শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সুন্দরগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪       ● শেখ হাসিনার আপিলের সুযোগ নেই: আইনমন্ত্রী      ● ভালুকায় বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত      ● ভাঙ্গুড়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত      ● কিডনিতে পাথর: লক্ষণ, কারণ ও প্রতিরোধের উপায়      ● সাফ সেমিফাইনালে বাংলাদেশ-পাকিস্তান, পরিসংখ্যানে এগিয়ে কারা      ● ৫০ মিনিটের ব্যবধানে বাংলাদেশের দুই ফুটবল ম্যাচ      ● ইলিশের পেটে ডিম আছে কি না বুঝবেন যেভাবে      ● বক্স অফিসে সুরিয়ার ‘সিন’-এর দাপট      ● ‘দার-ই-নিজাত’-এর গল্পে নতুন মোড়      ● সুস্থ্য ও বাসযোগ্য নগরী গড়তে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে - জেলা প্রশাসক পাবনা      ● চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় ‘চকো ডিএক্স’ ও ‘এস্কাফ’ সিরাপ উদ্ধার      
প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২০ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হুমুদি। বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, দক্ষ বাংলাদেশি জনশক্তির কর্মসংস্থান এবং বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি দক্ষ বাংলাদেশি কর্মীদের জন্য কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া জ্বালানি, অবকাঠামো, এভিয়েশন, তথ্যপ্রযুক্তি, রেলওয়ে ও লজিস্টিকসসহ বিভিন্ন খাতে দুই দেশের সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির এবং ইনভেস্টমেন্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন। রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হুমুদির সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।





স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  প্রধানমন্ত্রী তারেক রহমান   সংযুক্ত আরব আমিরাত   ইউএই রাষ্ট্রদূত   আবদুল্লাহ আলী আল হুমুদি   বাংলাদেশ-ইউএই সম্পর্ক   বাণিজ্য   বিনিয়োগ   দক্ষ জনশক্তি   কর্মসংস্থান   জ্বালানি   অবকাঠামো   এভিয়েশন   তথ্য  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close