রবিবার ● ২৭ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ      ● জিম্বাবুয়ে ফিরিয়ে না নেওয়ায় দেশেই দুই চিতাবাঘের স্থায়ী আবাস      ● গাজায় ধ্বংসস্তূপের পাহাড়, নিচে থাকতে পারে ১০ হাজার মরদেহ      ● আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত      ● প্রযুক্তি হস্তান্তরে বাংলাদেশকে সহযোগিতার আগ্রহ সিঙ্গাপুরের      ● হরমুজে মার্কিন ড্রোন জব্দের দাবি, বাড়ছে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা      ● রাজস্ব আদায়ে এনবিআরের ‘থ্রি-আর’ কৌশল      ● সূচক কমলেও সিএসইতে বেড়েছে লেনদেন      ● এক বছর পূর্ণ করল এরিস্টো আই হসপিটাল      ● ফরেনসিক পরীক্ষায় সাড়া দিচ্ছেন না রিজওয়ান      ● বাংলাদেশের বিপক্ষে সিরিজ নিয়ে সতর্ক অস্ট্রেলিয়া      ● ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৫৮      
ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৮ পিএম

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার দুপুর সোয়া ১২টার দিকে সায়েন্স ল্যাব মোড়সংলগ্ন গ্রিন রোডের দক্ষিণ প্রান্তে এ ঘটনা ঘটে। এতে দুই কলেজের কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে সংশ্লিষ্টদের ভাষ্য।

সংঘর্ষের কারণে কিছু সময়ের জন্য সায়েন্স ল্যাব মোড় দিয়ে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে ইলিয়াস সংবাদমাধ্যমকে বলেন, ঢাকা কলেজের বাস সায়েন্স ল্যাব দিয়ে যাওয়ার সময় আইডিয়াল কলেজের কিছু শিক্ষার্থী ল্যাবএইড হাসপাতালের সামনে ভাঙচুরের চেষ্টা করেন। এ সময় দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে বলে তিনি শুনেছেন। এতে ঢাকা কলেজের তিন শিক্ষার্থী আহত হয়েছেন।

তিনি আরও বলেন, সংঘর্ষের আশঙ্কায় কলেজ প্রশাসন সকাল থেকেই নিউমার্কেট ও ধানমন্ডি থানার সঙ্গে যোগাযোগ করে। পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছিল। পাশাপাশি শিক্ষার্থীরা যাতে সংঘর্ষে না জড়ান, সে জন্য শিক্ষকদেরও ঘটনাস্থলে পাঠানো হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী গ্রিন রোডের এক রিকশাচালক জানান, দুপুরের দিকে গ্রিন রোডের মাথায় দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী হাবিব বলেন, ক্লাস শেষে সায়েন্স ল্যাব দিয়ে ঢাকা কলেজের বাস যাওয়ার সময় আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ইটপাটকেল ছোড়েন। এতে বাসের কয়েকটি জানালার কাচ ভেঙে যায়। এ খবর পেয়ে তারা সায়েন্স ল্যাবে গিয়ে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের প্রতিহত করেন।

অন্যদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক আইডিয়াল কলেজের এক শিক্ষার্থী বলেন, ঢাকা কলেজের শিক্ষার্থীরা হঠাৎ তাদের ওপর হামলা করেন। কী কারণে হামলা করা হয়েছে, তা তিনি জানেন না। তার দাবি, আইডিয়াল কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন এবং কয়েকজনের মাথায় আঘাত লেগেছে।

তিনি বলেন, ‘আমরা নতুন শিক্ষার্থী। বাসার দিকে যাচ্ছিলাম, হঠাৎ করেই তারা আক্রমণ করে বসে। আমরা আমাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।’

দুই কলেজের শিক্ষার্থীদের কয়েকজন করে আহত হওয়ার দাবি থাকলেও ঘটনাটিকে ‘সামান্য উত্তেজনা’ হিসেবে বর্ণনা করেছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিউমার্কেট জোনের অতিরিক্ত উপকমিশনার শওকত আলী সংবাদমাধ্যমকে বলেন, ‘এখানে সাংঘর্ষিক কিছু হয়নি। ঢাকা কলেজের কিছু ছেলে বের হয়ে এসেছিল আইডিয়াল কলেজের উদ্দেশে যাওয়ার জন্য। সেটা নিয়ে সামান্য উত্তেজনা দেখা দিয়েছিল। পরবর্তী সময়ে আমাদের হস্তক্ষেপে ও শিক্ষকদের সহায়তায় এটি প্রশমিত হয়েছে।’




স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close